‘ভোটে দুর্বল নয় বিএনপি’
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নাম বাংলাদেশ নালিশ পার্টি। মাসে মাসে আন্দোলনের হুমকি দেয়-এক বছরে কয়টা আন্দোলন হলো।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, মরা গাঙ্গে জোয়ার আসে না। বিএনপির একমাত্র পুঁজি কথামালার চাতুরি ছাড়া আর কিছু নেই। বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এখনও সেসব মানুষের আত্মীয়-স্বজনের কান্নার আহাজারি শোনা যায়। তাদের হাত আজও রক্তে রঞ্জিত।
বুধবার চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি সাংগঠনিকবাবে দুর্বল। কিন্তু মনে রাখবেন, জামায়াতের ভোট যুক্ত করে দেবে। সাংগঠনিকভাবে দুর্বল হলেও ভোটে দুর্বল নয় বিএনপি।
কর্মীদের উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, নিজেরা যত কোন্দল করবেন, অন্যরা ততই সুযোগ নেবেন। তাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।
সেতুমন্ত্রী বলেন, যে রাস্তাঘাট দেয় না, বিদ্যুৎ দেয় না, ইন্টারনেট দেয় না তাদের ভোট দেবেন না। যারা উন্নয়ন করে তাদের ভোট দেবেন। প্লিজ ভুল করবেন না। রাজনৈতিক আদর্শ আর ভোটকে এক করবেন না। করলে আবারও হাওয়া ভবন অন্ধকার।
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের জনগণের চোখে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও সাম্প্রদায়িক অপশক্তিকে সদস্য করবেন না। খারাপ মানুষ দলে টানবেন না। যত খারাপ মানুষ দলে ভিড়বে-ভালো মানুষ ততো দ্রুত সরবে। মঞ্চ দখল করে নেতা হওয়া যাবে না, মানুষের ভালোবাসা নিয়ে নেতা হতে হবে।
সেতুমন্ত্রী বলেন, সামনে নির্বাচন। অনেক প্রার্থী থাকবেন। প্রার্থীরা অসুস্থ প্রতিযোগিতা করবেন না। তিন মাস পরপর তিনটি গোয়েন্দা সংস্থা তথ্য প্রদান করছে। কাজের এসিআর প্রধানমন্ত্রীর কাছে জমা হচ্ছে। এসিআর’র ফলাফল অনুযায়ী শেখ হাসিনা যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেবেন। আপনি ভালো কাজ করবেন- পুরস্কৃত হবেন আর খারাপ কাজ করবেন দল ছেড়ে চলে যেতে হবে।
আওয়ামী লীগ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
(ওএস/এসপি/নভেম্বর ২৯, ২০১৭)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








