পুলিশকে আসামী দেখিয়ে দেয়ার অপরাধে হত্যা মামলার বাদীকে কুপিয়ে জখম
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে পুলিশে দেখিয়ে দেয়ার অপরাধে মামলার বাদী তারা মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে আসামী পক্ষের লোকেরা।
ঘটনাটি ঘটে শনিবার উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের গামরুলী আতকাপাড়া গ্রামে। তারা মিয়া ওই গ্রামের হাদিস মিয়ার ছেলে। কুপানোর ফলে তার ডান পায়ের গুড়ালির উপরের অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
আশংকাজনক অবস্থায় তারা মিয়াকে প্রথমে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত জৈষ্ঠ মাসে তারা মিয়ার বড় ভাই শাহজাহান মিয়া সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। এ ঘটনায় তারা মিয়া বাদী হয়ে একই গ্রামের প্রতিপক্ষের ১৮ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত বৃহস্পতিবার কেন্দুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ওই মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠায়। ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করতে তারা মিয়া দেখিয়ে দিয়ে পুলিশকে সহযোগিতা করেন। এতে আসামী পক্ষের বাচ্চু, শহিদ, শান্তু ও বাবুল মিয়া গংরা ক্ষিপ্ত হয়ে শনিবার মামলার বাদী তারা মিয়াকে পেয়ে কুপিয়ে জখম করে।
কেন্দুয়া উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পিয়াস পাল জানান, ধারালো অস্ত্রের আঘাতে তারা মিয়ার ডান পায়ের গুড়ালির উপরের অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, বৃহস্পতিবার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে হত্যা মামলার বাদী তারা মিয়া কে কুপিয়ে জখম করেছে আসামী পক্ষের লোকজন।
তিনি বলেন, আসামী পক্ষের লোকেরা পালিয়ে যাওয়ায় তাদেরকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।
(এসবি/এসপি/ডিসেম্বর ১৪, ২০১৯)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








