বাগেরহাটে সাবেক ছাত্রলীগ নেতাসহ চারজনের করোনা শনাক্ত, ২২ বাড়ী লকডাউন
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নতুন করে আরো চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত এই চারজনের বাড়ী শরণখোলা, মোল্লাহাট ও চিতলমারী উপজেলায়। নতুন করে করোনা আক্রান্ত এই চারজনের বাড়ীসহ ২২টি বাড়ী মঙ্গলবার সকালে লকডাউন করা হয়েছে। এই চারজনের করোনা শনাক্তের মধ্যে দিয়ে জেলার করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৪ জনে। এরমধ্যে দুইজন মারা গেলেন। আটজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা এখন চিকিৎসাধীন রয়েছেন। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করেছেন।
নতুন করে করোনা আক্রান্তরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর বাসস্টান্ড এলাকার বাসিন্ধা ঢাকা উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বসিলা এলাকার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার আল-মামুন (২৯)।
দেশব্যাপী লকডাউনের শুরুরদিকে প্রায় দুই মাস আগে তিনি নিজ বাড়িতে চলে আসেন। গত ২৭ মে শরণখোলা হাসপাতাল তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠায়। সোমবার রাতে আইইডিসিআর থেকে তার করোনা পরিক্ষার রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্ত আল মামুনকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বাড়িসহ পাঁচটি বাড়ি লকডাউন করে করেছে উপজেলা প্রশাসন। এ নিয়ে শরণখোলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো সাতজনে।
মোল্লাহাট উপজেলায় নতুন করে করোনা আক্রান্ত দড়িয়ালা পশ্চিম পাড়া গ্রামের সোহেল কামাল (৩৬)। তার করোনা উপসর্গ দেখা দিলে গত ২৭ মে নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে আইইডিসিআর থেকে ঢাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত কামালের করোনা পরিক্ষার রিপোর্ট পজেটিভ আসে। তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বাড়িসহ চারটি বাড়ি লকডাউন করে করেছে উপজেলা প্রশাসন।
চিতলমারী উপজেলায় নতুন করোনা আক্রান্ত দুইজন হচ্ছেন চর কচুড়িয়া গ্রামের শহিদুল ইসলাম হাওলাদার (২৭) ও নালুয়া গ্রামের হাবিবুর রহমান (৩৪)। তারা দুইজন ঢাকায় সিকিউরিটি গার্ডের কাজ করতেন। গত ২৬ মে তারা গ্রামের বাড়িতে আসলে করোনা উপসর্গ থাকায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ২৭ মে তাদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায়। সোমবার রাতে আইইডিসিআর থেকে তাদের করোনা পরিক্ষার রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্ত দুজনকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। শহিদুলের বাড়ীসহ ৫ বাড়ী ও হাবিবের বাড়ীসহ ৮ বাড়ী লকডাউন করে করেছে উপজেলা প্রশাসন।
(এসএকে/এসপি/জুন ০২, ২০২০)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








