গ্রাম ডাক্তারের রিফ্রেশার প্রশিক্ষণ কর্মসূচির নামে ৩০ লাখ টাকা লুটপাটের অভিযোগ!
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় গ্রাম ডাক্তারদের সচেতনতা, পেশাগত দক্ষতা ও মান উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মসুচিতে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ উঠেছে। ২০০৯ সালে একই প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারদের এ প্রশিক্ষণে অর্ন্তভুক্ত করার জন্য হুমকির পাশপাশি তাদের কাছ থেকে মাথা পিছু সাড়ে ৮ হাজার টাকা আদায় করার অভিযোগ উঠেছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ঢাকার মৌচাকের আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের কাছ থেকে গ্রাম ডাক্তারদের সচেতনতা, পেশাগত দক্ষতা ও মান উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণের জন্য গত ৬ জুলাই একটি অনুমোদন লাভ করে। সে অনুযায়ি তারা আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের এক আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য বিধি মেনে গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করার জন্য সাতক্ষীরা সদর, কলারোয়া ও কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তগণকে নির্দেশনা দেওয়া হয়।
সে অনুযায়ী সাতক্ষীরা সদরের ১২০ জন, কলারোয়ার ১২০ জন ও কালিগঞ্জের ২৩০জনকে প্রশিক্ষণের জন্য তালিকা সিভিল সার্জন অফিসে জমা দেওয়া হয়। প্রতিটি উপজেলার ডাক্তারদের ভাগ করে দু’টি সেশনে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা করা হয়। মার্চ মাসের শেষের দিকে কলারোয়ায় প্রশিক্ষণ শুরু করার পর করোনার কারণে তা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ আগষ্ট থেকে কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২৪ আগষ্ট থেকে তিন সপ্তাহের জন্য এবং কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১০ সেপ্টেম্বর থেকে ১২ দিনের জন্য প্রশিক্ষণ শুরু করা হয়।
কালিগঞ্জে ও সদরে পাঁচজন করে ও কলারোয়ায় সাতজন ডাক্তার প্রশিক্ষণে অংশ নেন। একজন ডাক্তার সর্বনিম্ন চারটি ও সর্বোচ্চ সাইট ক্লাস নিতে পারবেন। এক দিনে দুটি শিফটে ক্লাসের জন্য একজন ডাক্তারকে প্রশিক্ষণ ভাতা বাবদ আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দেড় হাজার টাকা করে দেওয়ার কথা। শর্ত মোতাবেক আয়োজক প্রতিষ্ঠান জেলা সিভিল সার্জনের সাথে আলোচনা করে তিন সপ্তাহের জন্য প্রশিক্ষণের যাবতীয় বাজেট প্রণয়ণ করার কথা। একইভাবে ইতিপূর্বে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কর্তৃক দাখিলকৃত ও স্বাস্থ্য অধিদপ্তরের কারিকুলাম কমিটি কর্তৃক অনুমোদিত“ গ্রাম ডাক্তার প্রশিক্ষণ সহায়িকাটি” বৈধভাবে সংগ্রহ করে ব্যবহার করার নির্দেশনা রয়েছে।
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কালিগঞ্জ শাখার সদস্য ভাড়াসিমলা গ্রামের শেখ নাছিম, একই গ্রামের ডাঃ কাজী আব্দুল আজিজ, নলতার ডাক্তার সূর্যকান্ত সরকার ও বাবুল আক্তার জানান, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ১০০ জন সদস্য এ প্রশিক্ষণে অংশ নিয়েছে। তাদের কাছ থেকে মাথা পিছু এক হাজার টাকা থেকে পর্যায়ক্রমে সাড়ে ৫ হাজার টাকা করে আদায় করা হয়েছে। ২২ সেপ্টেম্বরের মধ্যে সমুদয় টাকা না দিলে পরদিন সনদপত্র দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সদস্য ডাঃ মিলন ঘোষণ, ডাঃ মোমিন ও ডাক্তার আবুল কাশেম। গ্রাম ডাক্তার প্রশিক্ষণ সহায়িকাটি তাদের ১০০জনকে সভাপতি ডাক্তার আব্দুল কাদেরের মাধ্যমে বিনা মূল্যে সরবরাহ করা হয়েছে।
আমিয়ান গ্রামের ডাঃ স্বপন ঘোষ, জাফরপুরের শফিউল ইসলাম, তারালীর কার্তিক সরকার ও থালনা গ্রামের বিশ্বনাথ সরকার জানান, ২০০৯ সালে একই প্রশিক্ষণ নিলেও তাদেরকে ভয় ভীতি দেখিয়ে এ প্রশিক্ষণে আসতে বাধ্য করা হয়েছে। তাদের কাছ থেকে আট থেকে সাড়ে আট হাজার টাকা করে প্রশিক্ষণ ফি আদায় করা হয়েছে। গ্রাম ডাক্তার প্রশিক্ষণ সহায়িকাটি ৪০০ টাকা করে কিনতে বাধ্য করা হয়েছে। সংকীর্ণ স্থানে এত বেশি মানুষের প্রশিক্ষণের ব্যবস্থা করে মানা হয়নি স্বাস্থ্যবিধি।
জয়পত্রকাটি গ্রামের গ্রাম ডাক্তার অলোক কুমার সরকার, কুশুলিয়ার রামপদ বাছাড় ও তেঁতুলিয়ার দীপঙ্কর সরকার জানান, ২০০৯ সালে তারা প্রশিক্ষ ন নিলেও সাড়ে ৮ হাজার টাকা দিয়ে ১২ দিনের প্রশিক্ষণ না নিলে তাদের প্রাকটিস বন্ধ করে দেওয়ার হুমকি দেন ডাক্তার মিলন ঘোষ, মোমিন ও আবুল কাশেম।
কলারোয়ার সোনাবাড়িয়ার ডাঃ লাভলু জানান, প্রশিক্ষণের জন্য তিনি আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কলারোয়ার সভাপতি সামছুদ্দিনের কাছে এ পর্যন্ত সাড়ে চার হাজার টাকা দিয়েছেন, গ্রাম ডাক্তার সহায়িকা সংগ্রহ করেছন ৪০০ টাকা। এখনো এক হাজার টাকা দিতে হবে। সলিমপুর গ্রামের মেহেদী হাসান বলেন, তিনি সাড়ে ৫ হাজার টাকা দিয়েছেন গ্রাম ডাক্তার কল্যান সমিতির উপজেলার সভাপতির কাছে। গ্রাম ডাক্তার সহায়িকা সংগ্রহ করেছেন ৪০০ টাকায়।
সাতক্ষীরা সদরের ভাদড়ার ডাঃ মঞ্জুরুল ইসলামসহ ও কদমতলার ডাঃ লাভু বলেন, তারা প্রশিক্ষণ ফি বাবদ ডাঃ মামুন ও কদমতলার মিজানুর রহমান লাভলুর মাধ্যমে মাথাপিছু সাড়ে পাঁচ হাজার টাকা করে দিয়েছেন। তবে অনেকেই সব টাকা একসাথে পরিশোধ করেননি।
এ ব্যাপারে সাতক্ষীরার একজন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম বলেন, আরএমপি ওয়েলফেয়ার সোসাইাটি তিনটি উপজেলার ৪৭০জন গ্রাম ডাক্তারদের কাছ থেকে প্রশিক্ষণ ফি ও ডাক্তারদের সহায়িকা বাবদ কম/বেশি ৩২ লাখ টাকা তুলেছেন। সেক্ষেত্রে শুধুমাত্র প্রশিক্ষক ডাক্তারদের দেওয়া হচ্ছে দেড় লাখ টাকার মত। বিদ্যুৎ বিল বা অন্যান্য খরচ বাবদ খরচ হতে পারে ৫০ হাজার টাকা। করোনা পরিস্থিতিতে অসহায় দুর্বল ডাক্তারদের তাহলে ৩০ লাখ টাকা গেলো কার পকেটে?
এ ব্যাপারে কালিগঞ্জের আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির নেতা ডাঃ মিলন কুমার ঘোষ বলেন, তারা প্রশিক্ষণের জন্য কাউকে হুমকি দেননি। তবে প্রশিক্ষণ ফি ও গ্রাম ডাক্তার সহায়িকা বাবদ তারা যে টাকা তুলেছেন সেটা তাদের সংগঠণের মহাসচিব আমিনুল ইসলামের নির্দেশে।
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন জানান, প্রশিক্ষণের ব্যাপারে স্বাস্থ্য বিভাগের ডিজি’র অনুমতি পাওয়ার পর বাজেটের ব্যাপারে জেলা সিভিল সার্জনের সঙ্গে চুক্তি সাপেক্ষে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে মাথা পিছু সাড়ে ৫ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। তবে ছয় মাসের ভুয়া ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে কালিগঞ্জের মিলন ঘোষ ও মোমিনরা মাথাপিছু আড়াই হাজার টাকা নিচ্ছেন জানতে পেরে তাদেরকে সতর্ক করা হয়। এরপরও তারা অতিরিক্ত টাকা নিলে দায় মিলন ঘোষদের উপর বর্তাবে।
আরএমপি সোসাল ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব আমিনুল ইসলাম বুধবার দুপুরে প্রশিক্ষণ ফি বাবদ মাথাপিছু সাড়ে পাঁচ হাজার থেকে সাড়ে আট হাজার ও বই বাবদ টাকা ৪০০ টাকা নেওয়াসহ ২০০৯ সালে প্রশিক্ষণ নেওয়া ডাক্তারদের এবার প্রশিক্ষণ নেওয়ার জন্য হমুকি দেওয়ার কথা প্রথমে অস্বীকার করেন। তবে কয়েকজন প্রশিক্ষনার্থী এ ব্যাপারে তাদের কাছে ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন জানাতেই তিনি বলেন বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।
সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাবুবর রহমান, কলারোয়ার ডাঃ জিয়াউর রহমান ও কালিগঞ্জের ডাঃ তৈয়বুর রহমান বলেন, তারা সিভিল সার্জনের আদেশ বাস্তবায়ন করছেন মাত্র। সেক্ষত্রে একজন প্রশিক্ষক ডাক্তার এক দিনের দু’টি সেশানের প্রশিক্ষণ বাবদ দেড় হাজার করে টাকা পাবেন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়েত বলেন, আয়োজক প্রতিষ্ঠান আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির মহাপরিচালক আমিনুল ইসলাম তার সঙ্গে আলোচনা করে প্রশিক্ষণের যাবতীয় বাজেট প্রণয়ণ করার কথা থাকলেও তারা প্রশিক্ষণার্থীদের কাছ থেকে কি হারে টাকা নেবেন তা আলোচনা করেননি। এ ব্যাপারে সরকারের সুনিদ্দিষ্ট নীতিমালা না থাকলে অনিয়ম ও দূর্ণীতি চলতে থাকবে। তবে অনিয়মের ব্যাপারে খোঁজ খবর নিয়ে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।
(আরকে/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২০)
পাঠকের মতামত:
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘অস্ট্রেলিয়াকে হারানোর নেশা আমারও আছে’
- কিয়েভে রুশ ড্রোন হামলায় ৩ শিশুসহ চারজন নিহত
- জামালপুরে এবারের ‘ইত্যাদি’, থাকছে যেসব চমক
- মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
- ‘রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে’
- চিরনিদ্রায় শায়িত অপ্রতিম, শোকে স্তব্ধ এলাকাবাসী
- জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
- একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী
- পঞ্চগড় শিশু কিশোর টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
- মুক্তিবাহিনী পাকবাহিনীর চম্পকনগর বিওপি আক্রমণ করে
- গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
- পাংশায় একরাতের আগুনে নিঃস্ব ৩ পরিবার, পুড়ল ৬ বসতঘর
- শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব গ্রেফতার
- বাসের শ্রমিক সেজে ইয়াবা পাচার, অবশেষে আটক
- কলি হত্যা ঘিরে উত্তাল পাবনা, দ্বিতীয় দিনেও আসামির বাড়িতে হামলা-ভাঙচুর
- বাগেরহাটে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬
- রাইখালীর ডলুইছড়িতে ইউপি সদস্য পদে বিএনপি নেতা শের খানকে চায় স্থানীয় জনসাধারণ
- ‘দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য দেশী-বিদেশী চক্রান্ত ছিল’
- বড়াইগ্রামে মাধ্যমিক স্তরে শিক্ষার মানোন্নয়নে সহস্রাধিক শিক্ষকের মত বিনিময়
- ফরিদপুরে পুলিশের জব্দকৃত বাসে আগুন
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছে : রিপন
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ফাল্গুন
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
২০ সেপ্টেম্বর ২০২৬
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- পঞ্চগড় শিশু কিশোর টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
-1.gif)








