“ঘরে বাবাও বোন অসুস্থ্য, কলেজে ভর্তি হমু ক্যামনে”
কলাপাড়া প্রতিনিধি : দারিদ্রকে জয় করে হাসান মোল্লা সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। অন্যের বাসায় লজিং থেকে সে কলাপাড়ার আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে অসুস্থ্য বাবা ও বোনের মুখে হাসি ফোঁটালেও তার উচ্চ শিক্ষার স্বপ্ন এখন স্বপ্নই থেকে যাচ্ছে।
পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের আজিমপুর গ্রামের দরিদ্র কৃষক সত্তার মোল্লার তিন সন্তানের মধ্যে দ্বিতীয় হাসান। দারিদ্রতার কারনে বড় ভাই নেছারউদ্দিনের লেখাপড়া হয়নি। সে এখন তেগাছিয়া বাজারে দর্জির কাজ করে। ছোট বোন মাকসুদা দীর্ঘদিন ধরে অসুস্থ্য। টাকার অভাবে অসুস্থ্য বাবা ও বোনের চিকিৎসা করাতে পারছে না। কিন্তু হাসানের সফলতা তাদের মুখে হারিয়ে যাওয়া হাসি ফিরিয়ে আনলেও এখন হাসান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে কিনা এ নিয়ে তারা চিন্তিত হয়ে পড়েছে। তাদের একমাত্র স্বপ্ন এখন হাসানের উচ্চ শিক্ষা।
হাসানের ভাই নেছারউদ্দিন জানান, যেখানে তারা টাকার অভাবে বাবা ও বোনের উন্নত চিকিৎসা ও ঠিকমতো দু’বেলা খেতে কঠোর পরিশ্রম করতে হচ্ছে সেখানে হাসান কিভাবে ভর্তি হবে বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে চিন্তিত। ২০১২ সালে টাকার এসএসসিতে জিপিএ-৫ পেলেও টাকার অভাবে ভালো কলেজে ভর্তি হতে না পেরে গ্রামের এই কলেজে ভর্তি হয়। কিন্তু দারিদ্রতার করালগ্রাসে তার মেধাকে আটকে রাখা যায়নি।
হাসান জানায়, এইচএসসিতে ভর্তি হওয়ার পর একই গ্রামের জহির মেম্বার বাড়িতে লজিন থেকেছি। সেখানে থেকে লেখাপড়া করা এবং খাওয়ার সুযোগের বিনিময়ে মেম্বারের দুই শিশুকে প্রাইভেট পড়াতে হয়েছে। তার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। কিন্তু তার পরিবারের পক্ষে তা অসম্ভব। এখন যে অবস্থা তাতে এইখানেই কোন কলেজে ভর্তি হয়ে পরিবারের সদস্যদের জন্য কিছু একটা কাজ করতে হবে। কিন্তু এখন ঘরে বাবা ও বোন অসুস্থ্য। কলেজে ভর্তি হমু ক্যামনে।
সরেজমিনে আজিমউদ্দিন গ্রামে গিয়ে দেখাযায়, হাসানের এ ফলাফলে এলাকার সবাই খুশি হলেও তার পরিবারের কারো মুখে হাসি নেই। ঘরে অসুস্থ্য কৃষক পিতা সত্তার মোল্লা(৬০) শুইয়ে আছে। ছেলের এ রেজাল্টে মায়ের চোখ থেকে খুশির অশ্রু ঝড়লেও তাতে সন্তানের ভবিষতের চিন্তার ভাবনা স্পষ্ট।
হাসানের মা আমেনা বেগম জানায়, পরীক্ষার সময় পোলাডারে ঠিকমতো খাওনও দিতে পারি নাই। মোর স্বপ্ন ছিল পোলাডারে ইঞ্জিনিয়ার বানামু। কিন্তু ঘরে নুন আনতে পানতা ফুড়ায় অবস্থা, ঘরে ওর বাবা ও বোন অসুস্থ্য । পোলারে এ্যাহন ল্যাহাপড়া করাই ক্যামনে।
আলহাজ্ব জালাল উদ্দিন কলেজের প্রভাষক মো. ইউসুফ আলী জানান, হাসান খুবই মেধাবী। এখন একটু সহায়তা পেলে সে ভবিষতের ভালো রেজাল্ট করবে বলে আশা করছেন।
(এমকেঅার/এটিআর/আগস্ট ১৭, ২০১৪)
পাঠকের মতামত:
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, রাগে ফুঁসছেন তারকারা
- ‘আমাদের সবাইকে গ্রেপ্তার করুন’
- সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি
- ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পদ্মা নদীতে নৌকাবাইচে সংঘর্ষ, আহত ২০
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ফকিরহাট অঞ্চলে পাকসেনাদের চুলকাঠি হাই স্কুল ক্যাম্প আক্রমণ করে
- ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
- খুলশী থেকে সিটিএসবি, এবার খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি ওসি রহিম
- সাতক্ষীরা জেলা জাসদের আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত
- ‘রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে’
- ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
- সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ
- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার পরিচিতি সভা
- চন্দ্রঘোনা কেপিএমে কাঁচামাল ইন্ডাস্ট্রি স্থাপনের আশাবাদ বিসিআইসি চেয়ারম্যানের
- ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেল উদ্বোধন
- পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার
- প্রাইম ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
- রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩, পরিকল্পনাকারীর বাড়িতে আগুন
- ‘বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল’
- রাজবাড়ীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
- খ্যাতনামা লেখক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও সেলিনা হোসেন পেলেন ‘আজীবন সম্মাননা পুরস্কার’
- ঠাকুরগাঁওয়ে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
-1.gif)








