ধামইরহাটে নিখোঁজ শিক্ষক শফিকুলের সন্ধান ৬ বছরেও মেলেনি
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে দীর্ঘ ৬ বছরেও নিখোঁজ শিক্ষকের সন্ধান মেলেনি। সে জীবিত না মৃত এমন কোন সন্ধানই পুলিশ দিতে পারেনি।
জানা গেছে, উপজেলার রঘুনাথপুর গ্রামের শিক্ষক শফিকুল ইসলাম (৩৬) গত ৬ ফেব্রুয়ারি’০৮ তারিখ সকালে নিজ কর্মস্থল একই উপজেলার বলরামপুর দাখিল মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে জমি জমা সংক্রান্ত কাগজপত্র নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। নিখোঁজ শিক্ষকের পরিবার অনেক খোঁজাখুঁজির পর কোন সন্ধান না পেয়ে তার স্ত্রী রাজিয়া সুলতানা বাদী হয়ে ধামইরহাট থানায় ৬ জুলাই’০৮ তারিখে জাহাঙ্গীর আলম, জহুরুল ইসলাম, রহমত আলী (হাতাই) কে আসামী করে ৩৬৪ ধারায় একটি মামলা দায়ের করেন। অপরদিকে নিখোঁজ শিক্ষকের মাতা মরিয়ম বেওয়া নওগাঁ কোর্টে পরদিন ৯ জুলাই’০৮ তারিখে ২৬৩/২৬৪/৩৪ ধারায় নিখোঁজ ব্যক্তির স্ত্রী রাজিয়া সুলতানা, মামুন,আব্দুর রহমান,আব্দুর লতিফ, রহমত আলী (হাতাই) কে আসামী করে ১২৮/০৮ নং আরেকটি মামলা দায়ের করেন। বর্তমানে উভয় মামলা আদালতে চলমান রয়েছে। এব্যাপারে ওই শিক্ষকের স্ত্রী রাজিয়া সূলতানা জানান, তার দায়েরকৃত মামলা বিষয়ে থানা পুলিশ কোর্টে গত ৬/০৭/২০০৮ ইং তারিখে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে নিখোঁজ শিক্ষক বিষয়ে কোন হদিস বের করতে পারেনি। পরবর্তীতে মামলার বাদী এ প্রতিবেদনের বিরুদ্ধে কোর্টে নারাজি দাখিল করলে কোর্ট মামলাটি তদন্তের জন্য সিআইডিতে প্রেরণ করেন। সিআইডির পরিদর্শক নজরুল ইসলাম গত ৩০/০৯/২০১৩ ইং তারিখে কোর্টে পুলিশের তদন্ত প্রতিবেদনকে সঠিক ধরে একই রকম একটি প্রতিবেদন আদালতে দাখিল করেন। সিআইডি প্রতিবেদনের বিরুদ্ধে বাদী কোর্টে আবারও নারজি দাখিল করেছেন। এদিকে ধামইরহাট থানা পুলিশ নিখোঁজ শফিকুল ইসলাম হত্যা, গুম না নিরুদ্দেশ কোনটাই উদঘাটন করতে পারেনি। তবে এ ঘটনায় নিখোঁজ শফিকুল ইসলামের ভগ্নিপতি ইয়াছিন মহুরীকে পুলিশ দু’দিনের রিমান্ডে এনে ওই সময় জিজ্ঞাসাবাদ করে। দীর্ঘ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ শিক্ষকের সন্ধান না মেলায় ওই পরিবারের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের আশু পদক্ষেপ নেয়া জরুরী বলে অভিজ্ঞ মহল মত পোষণ করেছেন।
(বিএম/এএস/আগস্ট ১৭, ২০১৪)
পাঠকের মতামত:
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, রাগে ফুঁসছেন তারকারা
- ‘আমাদের সবাইকে গ্রেপ্তার করুন’
- সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি
- ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পদ্মা নদীতে নৌকাবাইচে সংঘর্ষ, আহত ২০
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ফকিরহাট অঞ্চলে পাকসেনাদের চুলকাঠি হাই স্কুল ক্যাম্প আক্রমণ করে
- ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
- খুলশী থেকে সিটিএসবি, এবার খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি ওসি রহিম
- সাতক্ষীরা জেলা জাসদের আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত
- ‘রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে’
- ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
- সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ
- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার পরিচিতি সভা
- চন্দ্রঘোনা কেপিএমে কাঁচামাল ইন্ডাস্ট্রি স্থাপনের আশাবাদ বিসিআইসি চেয়ারম্যানের
- ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেল উদ্বোধন
- পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার
- প্রাইম ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
- রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩, পরিকল্পনাকারীর বাড়িতে আগুন
- ‘বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল’
- রাজবাড়ীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
- খ্যাতনামা লেখক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও সেলিনা হোসেন পেলেন ‘আজীবন সম্মাননা পুরস্কার’
- ঠাকুরগাঁওয়ে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
-1.gif)








