লংমার্চে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকায় নাগরিক সমাবেশ
বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের পাশে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র র্নিমাণ বন্ধের দাবিতে মৌলিক বাংলা সাংস্কৃতিক জনপদ নামের সংগঠনের লংমার্চে বাগেরহাটের রামপালে শাষক দলের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রবিবার সকালে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশ করেছে বিভিন্ন মানবাধিকার ও পরিবেশবাদি সংগঠন।
মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইটসের মহাসচিব এম. মোজাহেদুল ইসলাম মুজাহিদের সভাপতিত্বে নাগরিক সমাবেশে অনান্যদের মধ্যে বক্তৃতা করেন, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ডা. আব্দুল মতিন, সুশীল সমাজের প্রতিনিধি রূহিন হোসেন প্রিন্স, সেভ দ্যা সুন্দরবনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম, বিডিএসএর চেয়ারম্যান ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, সিএইচআরএম পরিচালক আব্দুল শামীম সেরনিয়াবাত, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট খান জিয়াউর রহমান, মানবাধিকার কর্মী সাংবাদিক মিল্লাত হোসেন প্রমূখ।বক্তারা এঘটনার নিন্দা জানিয়ে বলেন, মৌলিক বাংলা সাংস্কৃতিক জনপদ নামের সংগঠনের সদস্যরা ১৫ আগষ্ট বাগেরহাটের রামপালে প্রকল্প এলাকায় গেলে সরকারদলীয় পেটোয়া বাহিনীর সন্ত্রাসীদের হতে তারা বেধড়ক মারপিটের শিকার হন। যা অনভিতপ্রেত, অমানবিক ও দুঃখজনক। ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ৮ আগষ্ট পায়ে হেটে বাগেরহাটের রামপালের উদ্দেশ্যে মৌলিক বাংলা সাংস্কৃতিক জনপদ নামের সংগঠনের সদস্যরা লংমার্চ শুরু করে।
নাগরিক সমাবেশে বক্তারা আরও বলেন, হাজার বছর পরিপূর্নতায় গড়া পৃথিবীর বৃহত্তম জোয়ার বিধৌত ম্যানগ্রোভ সুন্দরবন। ইচ্ছা করলে কিংবা হাজার হাজার বৎসর চেষ্টা করলে এমন একটি বন তৈরি করা যায় না আদৌ তৈরি করা যাবে না। বিগত শতকেও এর আয়তন ছিল ১৭ হাজার ৭০০ বর্গকিলো মিটারেরও বেশী। কিন্তু এই বনের বর্তমান আয়তন প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার। কারণ মানুষের আগ্রাসনে সুন্দরবন সংকুচিত হয়ে এসেছে। সুন্দরবনের নাম সারা বিশ্বে ইন্ডিয়ার নামে বেশী পরিচিত। সে কারণে হয়ত ইন্ডিয়া সুন্দরবন সংরক্ষণে বেশী যতœবান। ইন্ডিয়ার অংশে রয়েছে ন্যাশনাল পার্ক, সুন্দরবনের সৌন্দর্য বিট্রিশ আমলে খেতাবপ্রাপ্ত রয়েল বেঙ্গল টাইগার সহ আন্তর্জাতিক ক্ষেত্রে সুন্দরবনের পরিচিতির যে কয়টি আইকোন দরকার সব কয়টিই ইন্ডিয়া কেন্দ্রিক। এ সব কারণে পশ্চিমবঙ্গ সরকার সুন্দরবন সুরক্ষা, সুন্দরবনের প্রতি যা করণীয় সে সব বিষয়ে আইনগত, প্রশাসনিক দপ্তর, অধিদপ্তর এমন কি সুন্দরবন বিষয়ক আলাদা মন্ত্রক তারা গঠন করে সুন্দরবনের স্বার্থ রক্ষার সবাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ ভৌগলিকভাবে সুন্দরবনের দুই-তৃতীয়ংশ বাংলাদেশের, বাকিটা ইন্ডিয়া অর্থাৎ ভারতের। অথচ এই জাতিসংঘ কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবনের বাংলাদেশের অংশে কাছে সরকার ও ভারতের এনটিপিসি কর্তৃক রামপালে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে। দেশী-বিদেশী পরিবেশবাদী সংগঠন, পরিবেশবাদী কর্মী, পরিবেশ বিজ্ঞানী, আইনজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধিদের জোর আপত্তি সত্ত্বেও সুন্দরবন ধ্বংসের খেলায় মত্ত্ব রয়েছে।
(একে/এএস/আগস্ট ১৭, ২০১৪)
পাঠকের মতামত:
- মৃত্যুদণ্ড কার্যকরের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প
- বুড়িমারী স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ
- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের কার্যক্রমে বাধা কাটল
- সুবর্ণচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ২ জন শিক্ষককে সংবর্ধনা
- নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
- শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু, সরকারি অফিস খোলা শনিবার
- সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- দিনাজপুরে মুক্তিবাহিনীর আক্রমণে পাকবাহিনীর ১৭ জন সৈন্য নিহত হয়
- কোটালীপাড়ায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
- গোপালগঞ্জে শিশু ধর্ষণ মালমায় যুবকের যাবজ্জীবন
- মিয়ানমার করিডর ও স্থলপথে চীন সংযোগ: সম্ভাবনার নতুন দিগন্ত
- গোপালগঞ্জে ইউনিটি গ্রুপের ব্যবসায়িক সেমিনার
- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারো গ্রেপ্তার
- ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত
- অবশেষে গণপিটুনিতে নিহত ওয়াহেদুজ্জামানের লাশ দাফন, চলছে মামলার প্রস্তুতি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৯৬০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- ‘একজন ছাত্র-ছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ’
- সোনাতলায় দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, ৫৩ মন্দিরে কঠোর নিরাপত্তা
- সাতক্ষীরায় দেড় লাখ দিয়াশলাই কাঠির প্রতিমা ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ
- সালথায় জমি দখল করে গোয়ালঘর নির্মাণ করার অভিযোগ
- সাতক্ষীরায় প্রথম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ, আসামি মোশাররফ কারাগারে
- গোবিপ্রবিতে ওবিই বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার
- মাদকাসক্ত ছেলের হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে খুন হলেন চাচী
- রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- পটুয়াখালী সংরক্ষিত মহিলা আসনের এমপি নাজনিন রশিদকে সংবর্ধনা
- বিএমএসএফ’র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক শাহী
- কাদেরকে আয়নায় মুখ দেখতে বললেন ফখরুল
- শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু, সরকারি অফিস খোলা শনিবার
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- বৃষ্টির ছড়া
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
-1.gif)








