নওগাঁয় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় চালককে হাত-পা বেধে হত্যার পর সিএনজি চালিত অটোরিক্সা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম জিয়াউর রহমান ওরফে জিরু (৩৫)। তিনি রাজশাহীর কেশরহাট পৌর এলাকার মৃত লুৎফর রহমানের পুত্র এবং এক সন্তানের জনক।
রবিবার সকাল ৯টার দিকে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি দাখিল মাদ্রাসার অদুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পশ্চিম পাশে বুড়ির বিলের একটি পটলক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠিয়েছে। হাত-পা বেধে শ্বাসরোধ করে চালককে হত্যার পর সিএনজিটি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, রবিবার সকালে ওই মাঠে ধানের জমিতে কাজ করতে গিয়ে নয়ন নামে একব্যক্তির পটলক্ষেতে তারা লাশটি দেখতে পান। পরে পুলিশকে সংবাদ দেয়া হলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী শিল্পী বিবি জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে সিএনজি চালানোর কথা বলে স্বামী জিয়াউর রহমান বাড়ি থেকে বেরিয়ে যান। মোবাইলফোন না থাকায় পরবর্তীতে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয় নি। রবিবার সকালে সংবাদ পেয়ে মান্দা থানায় এসে স্বামীর লাশ সনাক্ত করেন তিনি। সিএনজি অটোরিক্সার মালিক রুহুল আমিন জানান, শনিবার বিকেল ৫টার দিকে রাজশাহী শহর থেকে একজন নারী রোগিসহ দুইজন যাত্রী নিয়ে বাগমারা উপজেলার দামনাশ বাজারের উদ্দেশ্যে রওনা দেন। কেশরহাট এসে বদলি চালক জিয়াউরকে সব বুঝিয়ে দিয়ে তিনি সেখানে নেমে পড়েন। তিনি আরো জানান, দামনাশ বাজারে যাত্রীদের নামিয়ে দিয়ে বগুড়ায় সিএনজি গ্যাস উঠানোর কথা ছিল তার। কিন্তু মোবাইলফোন ব্যবহার না করায় পরবর্তীতে জিয়াউরের অবস্থান সর্ম্পকে আর জানা যায় নি। ঘটনায় নিহতের স্ত্রী শিল্পী বিবি বাদি হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
(বিএম/এএস/আগস্ট ১৭, ২০১৪)
পাঠকের মতামত:
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ
- মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে গেজেট প্রকাশ
- সুন্দরবনে মুক্তিবাহিনী ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়
- দিনাজপুরে নদীতে ডুবে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, ৪ সহপাঠী আটক
- কালিগঞ্জের এআই ক্লিনিকে ডাঃ তানিয়ার ভুল সিজারে রোগী সাবিনার মৃত্যু
- পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘১০ টাকায়’ সিম কিনে প্রতারণার ফাঁদে আসমা!
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট
- রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি
- মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনে নিখোঁজ অনন্তের সন্ধান চেয়েছেন সহপাঠিরা
- সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএর প্রশিক্ষণ কর্মশালা
- সাতক্ষীরায় বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংলাপ, ৮ দফা সুপারিশ
- সাতক্ষীরায় পুলিশের উপস্থিতিতে বিএনপির তিন নেতা-কর্মীর চাঁদা আদায়, গ্রেপ্তার ১
- শিক্ষার্থী চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে ‘বাংলা কিউআর’ কর্মশালার আয়োজন
- যে রক্তের দাগ মোছেনি : ২১শে আগস্ট থেকে ২০২৪’র রক্তাক্ত পরিক্রমা
- কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার কালিগঞ্জের সাজু ও রেবতীর মৃত্যু
- ট্রানজিট নোড থেকে নিয়ম-প্রভাবক: বঙ্গোপসাগরে বাংলাদেশের অবকাঠামোগত শক্তি
- উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের আলোচনায় সরকার
- মাঠে ঘাম ঝরছে, চোখে জাতীয় দলের স্বপ্ন সিরাজগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েদের
- ডাক্তারের অবহেলার সিজারিয়ান রোগীর মৃত্যু
- কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা
- সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি সমাবেশ
- বাবার সঙ্গে বাড়ি ফেরা হলো না দুই শিশুর, ঘাতক ট্রাক কেড়ে নিল বাবার প্রাণ
- ‘শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প গোটা বিশ্বে অনন্য দৃষ্টান্ত’
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস অনুষ্ঠিত
- পঞ্চগড়ের দ্বারিকামারি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- তাড়াশে বিগ্রেডিয়ার জেনারেল নজরুল হাসানের গণসংযোগ শুরু
- টুনিরহাট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুস্টার বোদা
- ঝালকাঠি থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা!
- নীলফামারী চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পূর্ণ প্যানেলে জয়
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








