মন্দিরের বেদি ভাঙচুর, চারজনকে পিটিয়ে জখম : তিন দিনেও মামলা হয়নি
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বেড়া দেওয়ার সময় মণষা মন্দিরের বেদি ভাঙচুর ও দু’ কলেজ ছাত্রীসহ দলিত পরিবারের চারজনকে পিটিয়ে জখম করার ঘটনায় তিন দিনেও মামলা নেয়নি পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা চাঁচাই গ্রামে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ পুলিশ কর্মকর্তারা হামলাকারিদের পক্ষ নিয়ে মামলা রেকর্ড না করে এজাহার তুলে নেওয়ার জন্য নির্যাতিত ও তাদের স্বজনদের চাপ দিচ্ছেন।
কালিগঞ্জ উপজেলার চাঁচাই ঋষিপাড়ার জয়ন্তী দাস জানান, তার ঠাকুরদাদা বিষ্ণুপদ দাস ও খইয়ে দাস ২০ বছর আগে একই গ্রামের কুদ্দুস গাজী ও পারুলগাছা গ্রামের আনছার আলী, ইছা গাজী ও মুসা গাজীর কাছে এক বিঘা জমি বিক্রি করেন। বর্তমান মাঠ পড়চায় এক বিঘা জমি তাদের নামে রেকর্ডও হয়েছে। ঠাকুরদাদা মারা যাওয়ার পর তার বাবা জয়দেব দাস পাঁচ শতক জমি ও মণষা পুজার স্থানটি মালিকানা পান। স্বাধীনতার পর থেকে ওই স্থানে প্রতি বছর মণষা পুজা করা হয়।
জয়ন্তী দান আরো বলেন, তার ঠাকুর দাদার কাছ থেকে কেনা জমি ব্যতীত দু’শতক জমির উপর থাকা মণষা পুজার স্থানটি তার বলে দাবি করে আসছিল কুদ্দুস গাজী। এ নিয়ে ইতিপূর্বে কয়েকবার মারপিটের ঘটনাও ঘটেছে। আড়াই মাস আগে বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিন ও ইউপি সদস্য আফছার আলীর মধ্যস্ততায় আমিন ডেকে মাপ জরিপ করা হয়। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তার বাবা জয়দেব দাস ও মা নীলা দাস মণষার পূজা বেদীর চারপাশ বেড়া দিয়ে ঘিরছিলেন।
এমন সময় কুদ্দুস গাজী, ছেলে আনারুল গাজী, ফেরদৌস গাজী ও জামাতা চট্ট্রগ্রামে কর্মরতত সেনা সদস্য নাজমুল, আব্দুর রাজ্জাক ও খোকন টাপালীসহ কয়েকজন বাঁশের লাঠি দিয়ে বাবা ও মাকে মারপিট শুরু করে। খবর পেয়ে সেসহ বোন পিয়া ছুঁটে এসে বাবা ও মাকে রক্ষায় এগিয়ে এলে তাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়। তারসহ বোন পিয়া, মায়ের পরিহিত পোশাক টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। কেটে ফেলা হয় মন্দিরের জমির কয়েকটি গাছ। ভেঙে ফেলা হয় বাঁশের বেড়া।
ট্রিপল নাইনে ফোন করলে কালিগঞ্জ থানার উপপরিদর্শক মোকাদ্দেস আলীর নেতৃত্বে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই দিন সন্ধ্যায় তার মা বাদি হয়ে সেনা সদস্য নাজমুলকে প্রধান আসামী করে ছয় জনের নাম উল্লেখ করে থানায় একটি এজাহার দাখিল করেন। রাতেই মামলা রেকর্ড হওয়ার ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন তাদেরকে আশ্বস্ত করেন। পরদিন সকালে উপপরিদর্শক সঞ্জীবসহ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেন। তারাও মামলা রেকর্ড হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিয়ে চলে যান।
থানায় যেয়ে উপপরিদর্শক সঞ্জীব তাদের পাড়ার অসিত দাস, মামাত ভাই ভোলা নাথ দাসসহ কয়েকজনকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কালিগঞ্জ সার্কেলের ভারপ্রাপ্ত সার্কেল অফিসান ইয়াছিন আলীর বরাত দিয়ে মীমাংসার জন্য থানায় যেতে বলেন। তারা না যাওয়ায় মঙ্গলবার রাত ১০টার দিকে থানা ভারপ্রাপড্ত কর্মকর্তা তাদেরকে জানান যে সার্কেল সাহেব বুধবার দুপুর দু'টোয় হামলার স্থল পরিদর্শণে যাবে।
দুপুর ৫টার দিকেও তারা না আসায় স্থানীয়রা সাপ্তাহিক কুশুলিয়ায় চলে যান। সাড়ে ৫টার দিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সার্কেল অফিসার ঘটনা স্থলে মনসা বেদীর জায়গা ঘিরে দেওয়া ও কুদ্দুসের ক্ষমা চাওয়ার মাধ্যমে মীমাংসা করে নিতে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তার কাছে এসেও মীমাংসা করে নিয়ে এজাহার তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে দীর্ঘক্ষণ পুলিশ কর্মকর্তারা তাদের বাড়ির পাশে অপেক্ষা করেন।
জানতে চাইলে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন বলেন, কোন চাপ নয়, দু’পক্ষ অভিযোগ করেছে । অভিযোগের তদন্ত চলছে।
কালিগঞ্জ সার্কেলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আলী কারো পক্ষ নিয়ে মীমাংসা করার জন্য নির্যাতিত পরিবারকে চাপ সৃষ্টির অভিযোগ অস্বীকার করে বলেন, তারা মন্দিরের জায়গা ঘিরে দিয়ে হামলাকারিদের ক্ষমা প্রার্থনার মাধ্যমে মীমাংসার কথা বলে শান্তি স্থাপন করতে চেয়েছেন।
জয়ন্তী দাস মীমাংসার ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান বাড়িতে আসা পর্যন্ত সময় নিয়েছে। তবে এ ঘটনায় কেবলমাত্র নীলা দাস অভিযোগ করেছে, উভয়পক্ষ নয়।
(আরকে/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২১)
পাঠকের মতামত:
- মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
- পাংশার রাজনীতিতে চাঁদ আলী খান এক উজ্জ্বল নক্ষত্র
- রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী ধাপ স্টেজ-সি, চলবে ধারাবাহিক পরীক্ষা
- দিনাজপুরে স্কুল শিক্ষক মনোরঞ্জনকে পিটিয়ে হত্যা
- গোপালগঞ্জে নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত
- অবৈধ বালু উত্তোলন বন্ধ ও পদ্মা সেতু রক্ষায় রিট
- জাপানি বিনিয়োগ বাড়াতে আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘শাকিব ভাইয়ের সঙ্গে অভিনয় করতে আমার আপত্তি নেই’
- ‘বাংলাদেশের ওপর চাপ কতটা, তাদের কোচকে জিজ্ঞেস করুন’
- ব্রাজিলে লুলার বাজিমাত, চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট
- ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি
- ‘তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসাতে এখন থেকেই পাঁয়তারা করছে বিএনপি’
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ‘সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে’
- গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে সোমবার
- মাথাপিছু আয়ে ভারতকে টপকানোর পথে বাংলাদেশ
- টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
- ইরানে হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- 'কসবার মুক্তিবাহিনী ও পাকিস্তানিদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়'
- শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
- গোপালগঞ্জে যুবলীগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭
- রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- নড়াইলে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু
- কলেজ ছাত্র রোহান হত্যা: মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচি মন্তব্য ও নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচার দাবীতে মানববন্ধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- পিরোজপুরে মেম্বার প্রার্থী মোজাম্মেল হকের ব্যাপক গণসংযোগ
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসাতে এখন থেকেই পাঁয়তারা করছে বিএনপি’
- কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে : মনিরুল হক চৌধুরী
- লোহাগড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা
- ‘বাংলাদেশের ওপর চাপ কতটা, তাদের কোচকে জিজ্ঞেস করুন’
- ভৈরবে ধান কাটার কম্বাইন হার্ভেস্টার বিতরণ
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসকের মতবিনিময়
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে ফেলল দুর্বৃত্তরা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
২৬ অক্টোবর ২০২৬
- মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
- পাংশার রাজনীতিতে চাঁদ আলী খান এক উজ্জ্বল নক্ষত্র
- রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী ধাপ স্টেজ-সি, চলবে ধারাবাহিক পরীক্ষা
- দিনাজপুরে স্কুল শিক্ষক মনোরঞ্জনকে পিটিয়ে হত্যা
- গোপালগঞ্জে নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত
-1.gif)








