ঈশ্বরদীতে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় কমেছে পারিবারিক ও সামাজিক কলহ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ইপিজেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় পারিবারিক ও সামাজিক কলহ অনেক কমে গেছে। প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।
খুব বেশিদিন আগের কথা নয়, ২-৩ বছর আগেও ঈশ্বরদী শহর ও গ্রামে পারিবারিক ও সামাজিক কলহ লেগেই থাকতো। ধার-দেনা নিয়ে মারামারি, মাদকাসক্তসহ নানা বিষয়ে বিচার সালিশ নিত্য নৈমিত্তিক ঘটনা ছিলো। গ্রামের মাতবর, চেয়ারম্যান, মেম্বারদের বিচার-সালিম নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি থানা পুলিশও অভিযোগ বা মামলা নিয়ে ব্যতিব্যস্ত থাকতো।
সময়ের আবর্তে কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় এই অবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। কমেছে বেকারত্বের হার, প্রতিদিনই নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি ও চাকরিতে যোগদানের কারণে নিম্ন ও মধ্য আয়ের পরিবারে অভাব-অনটন ঘুচেছে। ঈশ^রদীর সার্বিক আর্থসামাজিক উন্নয়নের যাত্রা ক্রমশ: সম্প্রসারিত হচ্ছে। গ্রামে বিচার-সালিশ এবং কথায় কথায় থানায় অভিযোগ দায়েরের সংখ্যাও কমেছে।
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে রাশিয়ান ১০-১২টি ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াও স্থানীয় কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানে প্রায় ৩০ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করছে। ঈশ্বরদী ইপিজেডেও প্রায় ১৫ হাজার নারী-পুরুষ কর্মরত। বেকারত্ব দূর হওয়ায় ঈশ্বরদীতে নতুন ও ইতিবাচক আবহের সৃষ্টি হয়েছে। এছাড়াও ব্যক্তি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানেও প্রায় ১০ সহস্রাধিক মানুষ প্রতিদিন কাজ করছে। কাজের সুযোগ সৃষ্টি হওয়ায় এরই মধ্যে হাজার হাজার বেকার যুবকের ভাগ্য বদলে গেছে। একই সাথে বদলে গেছে সামাজিক জীবনযাপনের মান। গৃহহীনরাও এখন জমি কিনে নিজের মাথা গোঁজার ঠাঁই হয়েছে।
ঈশ্বরদী শহর বা আশপাশের যে যুবকটি বেকারত্বের অভিশাপে মাদকাসক্ত হয়ে পড়েছিল, রূপপুর প্রকল্পে কাজ পেয়ে এখন স্বাভবিক জীবনে ফিরে, সচ্ছল পরিবারের মতো উপার্জনম ব্যক্তিতে পরিণত হয়েছেন। এদের বেতন ২০-৫০ হাজার টাকা পর্যন্ত।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, থানায় পারিবারিক কলহ নিয়ে আগে প্রায়ই অভিযোগ আসত। এখন এসব অভিযোগের সংখ্যা খুবই কম।
ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র রহিমা খাতুন জানান, পারিবারিক অশান্তি নিয়ে পৌরসভায় পারিবারিক আদালতে সালিশ এখন একেবারেই কমে গেছে।
রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, প্রকল্পে তিন সহস্রাধিক বিদেশি নাগরিকের পাশাপাশি প্রায় ৩০ হাজার বাংলাদেশি শ্রমিক-কর্মচারী কাজ করছেন। প্রত্যেকে নিয়মশৃঙ্খলার মধ্যে কাজ করায় কোনো সমস্যা হয় না।
আরএনপিপি’র প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানান, করোনা সংক্রমণের কারণে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা বৃহৎ প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে চলেছি। শ্রমিক-কর্মচারীদের দিনে ২ বার তাপমাত্রা পরীা বাধ্যতামূলক। বৈশ্বিক বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেয়ায় দেশের জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।
(এসকেকে/এএস/জুলাই ১৩, ২০২১)
পাঠকের মতামত:
- ‘বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে’
- ‘আমরা বৈষম্যের শিকার’
- সাতক্ষীরায় পৌরসভার অবৈধ উচ্ছেদ অভিযান
- কুমিল্লায় মুক্তিবাহিনী পাকসেনা ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
- নড়াইলে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
- মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা, বাধা রেলপথ
- মীরেরবাড়িতে সবজির সবুজ বিপ্লব, ৮০০ কৃষকের ঘামে বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- রফতানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার স্কিমে প্রাইম ব্যাংক
- প্রান্তিক জনপদের সীমা পেরিয়ে চট্টগ্রাম আদালতের আইনজীবী হ্লানুচিং মারমা
- সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ
- সুন্দরবনের অভয়ারণ্যে দুটি নৌকাসহ দুই জেলে আটক
- বিদ্যুৎস্পৃষ্টে নিহত অটোচালক, আহত মেয়ে
- ফুলপুর পৌরসভার সর্বোচ্চ করদাতাদের সম্মাননা
- 'মিথ্যে মামলা' ও 'অপপ্রচার' দাবি করে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর
- ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
- বাংলাদেশের বন্ড মার্কেটের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত
- ৫০ লাখ মুক্তিপণ দাবিতে ব্যবসায়ী অপহরণ, পাঁচলাইশ পুলিশের জালে ৮ অপরাধী, ভিকটিম উদ্ধার
- ডিবির পৃথক অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বরখাস্ত নয় কর্মবিরতিতে থাকবেন সেই শিক্ষক, তদন্তে কমিটি
- ডিবির অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
- শেখ আ: রাজ্জাক আলিম মাদরাসায় এবারও সভাপতি নির্বাচিত হলেন শেখ নাজিম উদ্দিন
- গোপালগঞ্জে দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা
- সাহসী সাংবাদিকতার জন্য ফোবানা সম্মাননা পেলেন সাংবাদিক ছাবেদ সাথী
- লস অ্যাঞ্জেলেসে শেষ হলো তিন দিনের জমজমাট ৪০তম ফোবানা সম্মেলন
- বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু : নিপীড়িত মানুষের মুক্তির দিশারী
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
-1.gif)








