কিশোরীকে দেড় মাস আটকে রেখে ধর্ষণ!
ইন্দ্রজিৎ কুমার সাহা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সফিপুর এলাকায় দেড় মাস ধরে আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৪ মে) বিকেলে মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাসান উদ দৌলা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৩ মে) রাতে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, পাবনার সাথিয়া উপজেলার চকমধুপুর গ্রামের জনাব আলী সরকারের ছেলে সাইফুল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, কারখানা কর্মকর্তা সাইফুল ইসলাম কালিয়াকৈরের আহম্মদনগর এলাকায় একটি ভবনের দ্বিতীয়তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। প্রায় দুই মাস আগে তার স্ত্রী ও তিন সন্তানকে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। এই সুযোগে ভুক্তভোগী কিশোরীকে চাকরি দেওয়ার কথা বলে প্রায় দেড় মাস আগে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে আসেন। পরে ওই বাসায় ভুক্তভোগীকে ধর্ষণ ও ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করেন তিনি। এ সময় ভুক্তভোগী কিশোরী পালিয়ে যেতে চাইলে তাকে ধর্ষণের ভিডিও দেখান তিনি। পরে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ঘরে আটকে রেখে দেড় মাস ধরে ধর্ষণ করে আসছে সাইফুল।
এদিকে সোমবার (২৩ মে) দুপুরে হঠাৎ ফ্ল্যাটের মেইন দরজা খোলা দেখতে পেয়ে ভুক্তভোগী কিশোরী দৌড়ে বাইরে গিয়ে আশপাশের লোকজনদের বিষয়টি জানায়। পরে এ সংবাদ পেয়ে পুলিশ ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।
কিশোরীর অভিযোগ, গ্রেপ্তার সাইফুল ইসলাম ধর্ষণের অশ্লীল ভিডিও মুঠোফোনে ধারণ করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করে দেওয়ার ভয় দেখিয়ে দেড় মাস আটকে রেখে ধর্ষণ করে।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাসান উদ দৌলা জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলামকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(আইএস/এসপি/মে ২৫, ২০২২)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








