চাঁদপুরে লবী রহমান কুকিং ফাউন্ডেশনের রান্না বিষয়ক কর্মশালা
উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুরে অনুষ্ঠিত হয়ে গেলো লবি রহমা কুকিং ফাউন্ডেশনের দিনব্যাপী রান্না বিষয়ক কর্মশালা। চাঁদপুরের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে লবি রহমান কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখা বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে। তারই অংশ হিসেবে লবী রহমান কুকিং ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। কর্মশালার বিষয়বস্তু ছিলো : বেকিং, কুকিং এবং ডেজার্ট আইটেমের ওপর কর্মশালা। শুক্রবার ০১ জুলাই সকাল থেকে চাঁদপুর পৌর কর্মচারী সংসদ ভবনের মিলনায়তনে দিনব্যাপী প্রায় অর্ধশতাধিক উদ্যোক্তাদের অংশগ্রহণে দুই পর্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার শেপ টনি খান, সেলিব্রেটি শেপ লবি রহমান, পাউলিন ডি রোজারিও, নয়ানা আফরোজ, সিরাজুম মুনিরা, সুলতানা কবির ও লবি রহমান কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি শারমিন সুলতানা জুঁই। সহযোগিতায় ছিলেন লবি রহমান কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সদস্যবৃন্দ ও আমরা আলোকিত নারীর সদস্যবৃন্দ।
কর্মশালার দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। তিনি বলেন, রান্না একটি শিল্প। আমরা রান্নাটাকে কম লোকেই বুঝি। আমরা খেতে তো পারি, খেতে হয়তো অল্প সময় লাগে কিন্তু এই সুস্বাদু খাবারটা তৈরি করতে অনেক সময় লাগে। এই জায়গাটা পরিষ্কার বিজ্ঞানের মত। রান্না করার সময় অনেকগুলো ধাপ অনুসরন করতে হয়। রান্না সময় সতর্ক থাকতে হয় এবং সেখানে লুকোচুরির কোন সুযোগ থাকে না। এত সতর্কতার সাথে রান্না করে পরিবেশিত খাবার যখন আমরা খাই হয়তো অল্প সময়ের মধ্যে খেয়ে ফেলি। কিন্তু এর পেছনে যে একজন রন্ধন শিল্পীর সতর্কতা, নিষ্ঠা ও একাগ্রতা রয়েছে সেটি মনে রাখতে হবে। রন্ধন শিল্প একটা সমৃদ্ধির বিষয়। আপনারা যে জায়গাতে কাজ করবেন সেখানে সমৃদ্ধি অর্জন করবেন কারণ এটা খুবই প্রয়োজন। আজকে যারা এখানে প্রশিক্ষণ নিচ্ছেন তারা সে কাজটি উন্নত করবেন কারণ। কোন একটা বিষয় যদি না জানা থাকে গোটা আয়োজনটা নষ্ট হয়ে যেতে পারে। তাই সেখানে প্রত্যেকটা বিষয়ে যে জরুরী এটাই আমি বুঝানোর চেষ্টা করছি।
মেয়র আরো বলেন, আমি মনে করি সেই জায়গাগুলাই ওয়ার্কশপের মাধ্যমে আপনাদেরকে সমৃদ্ধি করবে। আমি বিশ্বাস করি, এই ওয়ার্কশপটা নিয়মিত হোক এবং ধারাবাহিকতা আপনারা ধরে রাখুন। শহরের বিবেচনায় আমি মনে করি আজকের উপস্থিতি শুরু হিসাবে অনেক হয়েছে। তবে যদি চলমান রাখি তখন দেখা যাবে আজকের উপস্থিতির তুলনায় অনেক বাড়বে। তাছাড়া আজকে যারা এসেছেন আমার বিশ্বাস যে আপনারা সবাই খুব সুন্দরভাবে এই ওয়ার্কশপকে গ্রহণ করছেন এবং আপনাদের উপকারে আসবে। যে উদ্দেশ্য নিয়ে ওয়ার্কশপটি করছেন আমি বিশ্বাস করি যে সেটি সফল হচ্ছে তাই আপনাদের উচিত আরো কজনকে বলা এবং এই বিষয়টাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া।
তিনি বলেন, আমি মনে করি রেসিপিগুলো অনুসরণ করলে যে ভালো রাঁধুণী হওয়া যায় তা নয়, দক্ষতা পরিপূর্ণ হতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো কাজগুলো করার সময়ে আপনাকে মনে রাখতে হবে যে আপনি আনন্দের জন্য কাজটি করছেন, তাহলেই ভালো রাধুনী হওয়া সম্ভব। যখনই কোন কাজে আনন্দটা যোগ হবে তখন সে কাজ সুন্দর হবেই। রান্না একটা শিল্প, আমি বিশ্বাস করি সে শিল্পীর মন আপনাদের আছে। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা।
কর্মশালায় প্রায ৭০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
(ইউএইচ/এএস/জুলাই ০৩, ২০২২)
পাঠকের মতামত:
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ৪ থেকে ৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ
- শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
- ‘আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’
- লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- ঈদ শেষে ফিরতি যাত্রার ২৬ মার্চের ট্রেন টিকিট মিলবে আজ
- নতুন সিনেমার ঘোষণা দিলেন অমিতাভ রেজা
- ‘ঈদে বাড়তি ভাড়া নয়, বরং কমও নেওয়া হচ্ছে’
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ব্যবস্থা চালু এনবিআরের
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
- প্রধানমন্ত্রীর কাছে ৪ প্রধান বিনিয়োগ প্রচার সংস্থার ১৮০ দিনের কর্মপরিকল্পনা
- এবার হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প
- ‘জাতীয় ঈদগাহের প্রস্তুতি শেষ পর্যায়ে’
- খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
১৬ মার্চ ২০২৬
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
-1.gif)








