E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মান্দায় আমবাগান থেকে ১৮টি ককটেল উদ্ধার

২০২৩ জানুয়ারি ৩১ ১৭:৩০:৪০
মান্দায় আমবাগান থেকে ১৮টি ককটেল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় পরিত্যক্ত অবস্থায় একটি আমবাগান থেকে ১৮টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া ডিবি উচ্চবিদ্যালয় এলাকার একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। 

মান্দা থানার অফিসার ইনচার্জ নূর এ আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ওই আমবাগানে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে জড়ানো ১৮টি ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ওসি আরও বলেন, ককটেলগুলো প্রাথমিকভাবে তাজা মনে হওয়ায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে। তারা এসে উদ্ধারকৃত ককটেলগুলো পরীক্ষা করবেন। তবে কী উদ্দেশ্যে ককটেলগুলো আমবাগানে মজুত করা হয়েছিল তা নিয়ে তদন্ত করা হচ্ছে।

(বিএস/এসপি/জানুয়ারি ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test