বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জেরে কৃষকের দুই একর জমির পেঁয়াজ নষ্টের অভিযোগ
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জেরে ঘাসমারা ওষুধ দিয়ে প্রায় দুই একর জমির পেঁয়াজ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে।
ক্ষতিগ্রস্ত কৃষক আমির হোসেনের বোয়ালমারী থানায় করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, একই গ্রামের লতিফ মোল্যার ছেলে রবিউল মোল্যা, জোমারত মোল্যা, রতন মোল্যার ছেলে কাবুল মোল্যা, রাহুল মোল্যা, আরিফ মোল্যার ছেলে শিমুল মোল্যার সাথে ক্ষতিগ্রস্ত কৃষক আমির হোসেনের পূর্ব শত্রুতা আছে।
আমির হোসেনের সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের মোহনপুর মৌজার ফলিয়ার বিলের ১৮০ শতাংশ পেঁয়াজের জমি রয়েছে। পূর্ব শত্রুতার জেরে ৪ ফেব্রুয়ারি রাতের কোন এক সময় উল্লিখিত ব্যক্তিবর্গসহ ৮/৯ জন ঘাস মারা ওষুধ প্রয়োগ করে ওই পেঁয়াজ ক্ষেতের পেঁয়াজ নষ্ট করেছেন বলে অভিযোগ করেছেন। এতে আমির হোসেনের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। আমির হোসেন পরদিন সকালে ক্ষেতে গিয়ে দেখেন সব পেঁয়াজ গাছ নেতিয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আমির হোসেন বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের কাদিরদী শাখা হতে ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়ে চাষাবাদ করেছি। তিনি আরো বলেন, বিবাদিগণের সাথে পূর্বে মারামারির একটি মামলা বিচারাধীন। বিবাদিগণ উক্ত মামলাটি আগের দিন তুলে নিতে চাপ দেন। মামলা তুলে না নিলে খুন-জখমেরও হুমকি দেন।
ক্ষতিগ্রস্ত কৃষক আমির হোসেন বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রিতম কুমার হোড় বলেন, যারা এ ধরনের হীন কাজের সাথে জড়িত তারা জাতির শত্রু। তিনি বলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলামকে ঘটনা স্থল পরিদর্শনের নির্দেশনা দেয়া হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম সোমবার দুপুরে বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(কেএফ/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








