জামালপুরে সম্পাদক মতিউর ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
রাজন্য রুহানি, জামালপুর : প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছে জামালপুরের সাংবাদিকরা। একই সঙ্গে প্রতিবাদ সভা থেকে শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি করা হয়েছে। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করেন সাংবাদিকরা।
শুক্রবার (৩১ মার্চ) বিকাল চারটার দিকে শহরের শহিদ হারুন সড়ক এলাকায় জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক কমিটি এই প্রতিবাদ সভার আয়োজন করেন। এতে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং অনলাইন পোর্টালের সাংবাদিকরা অংশ নেন।
সভার সভাপতিত্ব করেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক কমিটি সভাপতি ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও নিউজ এজেন্সি পিবিএ'র স্টাফ রিপোর্টার রাজন্য রুহানি।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোস্তফা বাবুল, সিনিয়র সাংবাদিক মুখলেছুর রহমান, সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ, দেশ রুপান্তরের সাংবাদিক ময়না আকন্দ, নয়া দিগন্তের মেজবাহ উদ্দিন, আজকের পত্রিকার মেলান্দহ প্রতিনিধি রকিব হাসান, বণিক বার্তার সাংবাদিক আরিফুজ্জামান আকন্দ, বাংলা ট্রিবনের সাংবাদিক বিশ্বজিৎ দেব, ঢাকা টাইমসের ইমরান মাহমুদ, ভোরের কাগজের মেলান্দহ প্রতিনিধি শাকিব আল হাসান, ডেইলি বাংলাদেশের সাংবাদিক দেলোয়ার হোসেন, লাইভ নিউজ ২৪ বিডি ডটকমের সাংবাদিক মাহমুদুল হাসান, বাংলাভিশন অনলাইনের সাংবাদিক মো. শাহীন, বাণিজ্য প্রতিদিনের সাংবাদিক মাসুদ রানা ও আজকের পত্রিকার ইসলামপুর প্রতিনিধি এমকে দোলন বিশ্বাস প্রমুখ।
দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরর তীব্র প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সভায় অংশ নেওয়া সাংবাদিকরা। সভায় সাংবাদিকরা তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সভায় সিনিয়র সাংবাদিক মোস্তফা বাবুল বলেন, মধ্য রাতে বাসা থেকে তুলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একজন সাংবাদিককে গ্রেপ্তার দেখানো আইনের শাসনের পরিপন্থি এবং সুস্পষ্টভাবে সংবিধানের লঙ্ঘন।
এ সময় অন্যান্য বক্তারা বলেন, প্রথম আলোসহ সাংবাদিকদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা না করে, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা শুধুমাত্র মুক্ত সাংবাদিকতার অন্তরায় নয়, গণতন্ত্র ও স্মার্ট বাংলাদেশ গড়ার পথে সবচেয়ে বড় বাধা। সাইবার অপরাধ দমনের নামে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ অত্যান্ত দুর্ভাগ্যজনক। এতে সাংবাদিকতাকে নিরুৎসাহিত করবে। সমাজে অস্থিরতার পরিবেশ সৃষ্টি করবে, মোটেও তা একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের জন্য কাম্য নয়। মধ্য রাতে সাংবাদিককে তুলে নিয়ে মামলা দেয়ার ঘটনা এবং দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করে ভয় দেখানো হচ্ছে। আর এর মধ্য দিয়ে মানবাধিকারের চরম অবমাননা। দ্রুত সময়ের মধ্যে সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবি করা হয়।
(আরআর/এসপি/মার্চ ৩১, ২০২৩)
পাঠকের মতামত:
- ৪ থেকে ৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ
- শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
- ‘আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’
- লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- ঈদ শেষে ফিরতি যাত্রার ২৬ মার্চের ট্রেন টিকিট মিলবে আজ
- নতুন সিনেমার ঘোষণা দিলেন অমিতাভ রেজা
- ‘ঈদে বাড়তি ভাড়া নয়, বরং কমও নেওয়া হচ্ছে’
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ব্যবস্থা চালু এনবিআরের
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
- প্রধানমন্ত্রীর কাছে ৪ প্রধান বিনিয়োগ প্রচার সংস্থার ১৮০ দিনের কর্মপরিকল্পনা
- এবার হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প
- ‘জাতীয় ঈদগাহের প্রস্তুতি শেষ পর্যায়ে’
- খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
১৬ মার্চ ২০২৬
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
-1.gif)








