নবীনগরে সিজিল মিয়া নিহতের ঘটনায়
অবশেষে মামলা না করার লিখিত আবেদন নিহতের পরিবারের!
গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুম্মার নামাজের কাতারে দাঁড়ানোর জের ধরে নামাজ শেষে প্রতিপক্ষের কিল ঘুষিতে সিজিল মিয়া (৪৬) নিহত হওয়ার ঘটনায় অবশেষে এ নিয়ে কোন মামলা করবে না বলে পুলিশের কাছে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন নিহতের পরিবার!
ঘটনার পরদিন আজ শনিবার নিহতের স্ত্রী ও ভাই পুলিশের কাছে এ নিয়ে লিখিতভাবে মামলা না করার আবেদন করেছেন বলে উত্তরাধিকার ৭১ নিউজকে নিশ্চিত করেছেন নবীনগর থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার।
তবে ওসি সুস্পষ্টভাবেই এ প্রতিবেদককে জানিয়েছেন, 'নিহতের পরিবার এ বিষয়ে মামলা না করলেও, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যার আলামত পাওয়া গেলে, পুলিশের পক্ষ থেকেই পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে ময়না তদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে।'
এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার পরপর আটক করা নূরে আলম (৪৫) কে পুলিশ আজ শনিবার কোর্টে চালান করেছে বলেও ওসি জানান। গ্রেপ্তার হওয়া নূরে আলম নবীনগর পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
খোঁজ নিয়ে জানা গেছে, আলমনগর গ্রামে শুক্রবার দুপুরে জুম্মার নামাজের কাতারে দাঁড়ানোর তুচ্ছ ঘটনা নিয়ে ওই গ্রামের সিজিল মিয়া ও শাহ আলমের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর দুজনের মধ্যে ফের বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির (কিল ঘুসি) ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় শাহ আলমের কিল ঘুসিতে আহত সিজিল মিয়াকে গ্রামের কয়েকজন তার বাড়িতে পৌঁছে দেন। কিন্তু বাড়িতে পৌঁছার পর সিজিল মিয়া আরও অসুস্থ হয়ে পড়লে, তাকে তাৎক্ষণিকভাবে পাশের লাপাংয়ে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহ আলমের ভাই আওয়ামীলীগ নেতা নূরে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আলমনগর থেকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে আলমনগর গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, 'ঘটনাটি খুবই দু:খজনক। শুনেছি, সিজিল মিয়া হাই প্রেসারের রোগী ছিলো। মসজিদ থেকে বের হয়ে দু'জনের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনার পর সিজিল বাড়িতে এসে নাকি বিশ্রাম নিচ্ছিলো। কিন্তু কিছুক্ষণ পরই শুনি সিজিল মারা গেছে। তার এই হঠাৎ করে অকালে এমন মৃত্যুর খবরে পুরো গ্রামবাসি শোকাহত। তবে এ ঘটনায় নিরাপরাধ আওয়ামীলীগ নেতা নূরে আলমকে কেন পুলিশ আটক করে চালান করলো, সেটিইতো বুঝতে পারলাম না।'
এ বিষয়ে নিহত সিজিল মিয়ার পরিবারের সাথে বারবার কথা বলার চেষ্টা করেও কথা বলা যায়নি।
তবে একাধিক সূত্র জানিয়েছে, সিজিল মিয়ার মৃত্যুর ঘটনাটি নিয়ে গ্রামের সার্বিক পরিবেশ যেন বিনষ্ট না হয়, সেকারণে গ্রামের সাহেব সর্দারদের প্রচেষ্টায় সামাজিকভাবে ঘটনাটির নিষ্পত্তির একটি উদ্যোগ নেয়া হয়েছে। আর এ কারণেই নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা এ নিয়ে কোন মামলা মোকদ্দমা করা হবে না বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে।
(জিডি/এসপি/মে ০৬, ২০২৩)
পাঠকের মতামত:
- সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি
- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন এম এ মজিদ
- ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারাদেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
- দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
- জমিদার বীরেন্দ্র লাল চন্দের ২৯তম মৃত্যুবার্ষিকী
- সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
- সুবর্ণচরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন শামীম
- উত্তরবঙ্গের ঈদযাত্রায় এবারও গলার কাটা সেই সাড়ে ১৩ কিলোমিটার
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ৪ থেকে ৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ
- শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
- ‘আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’
- লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- ঈদ শেষে ফিরতি যাত্রার ২৬ মার্চের ট্রেন টিকিট মিলবে আজ
- নতুন সিনেমার ঘোষণা দিলেন অমিতাভ রেজা
- ‘ঈদে বাড়তি ভাড়া নয়, বরং কমও নেওয়া হচ্ছে’
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ব্যবস্থা চালু এনবিআরের
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
- প্রধানমন্ত্রীর কাছে ৪ প্রধান বিনিয়োগ প্রচার সংস্থার ১৮০ দিনের কর্মপরিকল্পনা
- এবার হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প
- ‘জাতীয় ঈদগাহের প্রস্তুতি শেষ পর্যায়ে’
- খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- সুবর্ণচরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন শামীম
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
১৬ মার্চ ২০২৬
- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন এম এ মজিদ
- জমিদার বীরেন্দ্র লাল চন্দের ২৯তম মৃত্যুবার্ষিকী
- সুবর্ণচরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন শামীম
- উত্তরবঙ্গের ঈদযাত্রায় এবারও গলার কাটা সেই সাড়ে ১৩ কিলোমিটার
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
-1.gif)








