E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরগুনায় মায়ের পরকীয়ার বলি মেয়ে

২০২৩ মে ১৫ ১৪:০৫:৪৬
বরগুনায় মায়ের পরকীয়ার বলি মেয়ে

আসাদ সবুজ, বরগুনা : বরগুনায় অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় ৭ম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রী রিপাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে মায়ের প্রেমিক আল আমিন। শনিবার (১৩ মে) বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে এমনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি আল আমিন।

নিহত রিপার মরদেহ উদ্ধারের পর থেকেই আল আমিন পলাতক থাকে। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে তাকে গ্রেফতার করে বরগুনাতে নিয়ে আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সব কিছু স্বীকার করে আল আমিন। তারপরেই জিজ্ঞাসাবাদের জন্য নিহত রিপার মাকে আটক করে পুলিশ।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে মা শিউলিকেও গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে বরগুনা সদর থানার পুলিশ।

হত্যাকারী আল আমিন বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের রমজান মৃধার ছেলে। নিহত রিপা একই গ্রামের শাহজাহান হাওলাদারের মেয়ে। সে কোটবাড়িয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রীতে লেখাপড়া করতো।

উল্লেখ্য, গত ২মে রাতে নিহত ওই শিক্ষার্থী প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয়। ৪ মে আল-আমিনের বাড়ির কাছে জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি দুর্গন্ধ পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানান। পরে ইউপি সদস্য স্বপন গাজী বরগুনা থানার পুলিশকে খবর দিলে রিপার মরদেহ উদ্ধার করে। তবে প্রতিবেশী আল আমিন পলাতক থাকায় নিহতের পরিবারের সন্দেহ হয়। পরে হত্যার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন।

(এএস/এএস/মে ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test