E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

২০২৩ মে ২৯ ১৭:২৯:২২
মাদারীপুরে অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকার রাস্তার পাশে কলাবাগান থেকে সোমবার (২৯ মে) বেলা সারে ১১টার দিকে অজ্ঞাত নারীর (৫০) এর ক্ষতবিক্ষত রক্তাক্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কের পাশে এক নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকার মোশারফ খানের কলা বাগান থেকে অজ্ঞাত ঐ নারীর মরদেহ পুলিশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠায়।

সিআইডি পুলিশের মাদারীপুর জেলার পরিদর্শক মো. মনজুর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে সীম ছাড়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শিগগিরই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য জায়গায় এই হত্যাকান্ড ঘটিয়ে মরদেহ কলা বাগানে ফেলে রেখে গেছে। তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকারীদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ।

(এএস/এসপি/মে ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test