E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

২০২৩ মে ৩১ ১৭:১৯:৪৩
চাটমোহরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

চাটমোহর প্রতিনিধি : ‘তামাক নয়, খাদ্য ফলান’ প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকালে এ উপলক্ষে র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: মমতাজ মহলের সভাপতিত্বে বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, সহকারী কমিশনার (ভূমি) মোছা: তানজিনা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান, প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন প্রমূখ।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল হালিম।

(এস/এসপি/মে ৩১, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test