E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লোহাগড়ায় গ্রাম পুলিশ হত্যার প্রতিবাদে মানববন্ধন 

২০২৩ জুন ০১ ১৮:৪২:৪৮
লোহাগড়ায় গ্রাম পুলিশ হত্যার প্রতিবাদে মানববন্ধন 

লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের গ্রাম পুলিশ বকুল শেখ হত্যার প্রতিবাদে খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে লোহাগড়া উপজেলা পরিষদের মূল ফটকের সামনে লোহাগড়া-নড়াইল মহাসড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় রীটবাস্তবায়ন কমিটির সভাপতি মো. উজ্বল খান, সাধারণ সস্পাদক সাহিদুল দেওয়ান, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইচ-চেয়ারম্যান বিএম কামাল হোসেন, দিঘলিয়া ইউপির চেয়ারম্যান, সৈয়দ বোরহান উদ্দিন, লোহাগড়া উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর সভাপতি আবু আবদুল্লাহ, সাধারণ সস্পাদক উসমান গণি, নিহত বকুল শেখের ছেলে রমজান শেখ প্রমুখ।

উল্লেখ্য গত রবিবার (২৮ মে) রাত সাড়ে ৮ টার দিকে কুমড়ি পূর্ব পাড়ার মতিয়ারের চায়ের দোকান থেকে বকুল শেখ বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে গোলাপ শেখের বাড়ির কাছে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাতনামা এক দল দূর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, গ্রাম পুলিশ বকুল শেখ হত্যার ঘটনায় তার বড় ছেলে রমজান শেখ বাদী হয়ে ৭ জনকে আসামী করে গত ২৯ মে রাতে লোহাগড়া থানায় মামলা করেছে। পুলিশ এজাহারভূক্ত আসামী রুবেলকে গ্রেফতার করেছে এবং অন্য আসামীদের গ্রেফতারের জোর চেষ্ঠা চলছে।

(আরএম/এসপি/জুন ০১, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test