E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মধুপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

২০২৩ জুন ০১ ১৯:০৩:৫৬
মধুপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার টাঙ্গাইল–জামালপুর আঞ্চলিক মহাসড়কের গাঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মাইনুদ্দিন (৫০), তার স্ত্রী সাহেরা বেগম (৩০), তাদের ছেলে সিয়াম (৭) ও ভ্যানচালক ফরহাদ হোসেন (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, ভ্যানে করে পরিবার নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন মাইনুদ্দিন। এ সময় বিপরীত দিক থেকে আসা বিনিময় পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। শিশু সিয়ামকে মধুপুর উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

মধুপুর থানার উপপরিদর্শক আপেল মাহমুদ গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন।

(এসএম/এসপি/জুন ০১, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test