E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে বসতবাড়ী আগুনে পুড়ে ছাই

২০২৩ জুন ০৬ ১৮:৪৩:৪৯
সুবর্ণচরে বসতবাড়ী আগুনে পুড়ে ছাই

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ৫ নং চর জুবিলী ইউনিয়নের পশ্চিম চর জুবিলী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ ৫ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণ ও ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৬ জুন) ভোরবেলা পশ্চিম জুবিলী গ্রামের শেখ আহমদ খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, ভোরবেলা রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আস। কিন্তু বুঝে ওঠার আগেই মুহুর্তের মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের রান্নাঘর থেকে বসতঘরে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে ।

এতে ঘরে থাকা লোকজন দ্রুত বের হয়ে যাওয়ার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। খবর পেয়ে সুবর্ণচর উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পারিবারিক সুত্রে জানা যায়, তাদের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

তবে আগুনে ক্ষতিগ্রস্ত নগদ ৫ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করলেও পুরাপুরি কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।

সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরাদ হোসেন চৌধুরী বাহার বলেন, আগুন লেগেছে আমি শুনেছি আমি দেখে আসব যতটুক সম্ভব সহযোগিতা করার চেষ্টা করবো।

৫নং চর জুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু জানান, আগুন লেগেছে আমার পাশের বাড়িতে আমি ঘটনাস্থলে ছিলাম আমি যতটুক সম্ভব সহযোগিতা করার চেষ্টা করবো।

(এস/এসপি/জুন ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test