নাটোর-৪ আসনের ৫ বারের এমপি কুদ্দুসের দাফন সম্পন্ন
অমর ডি কস্তা, নাটোর : নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের নামাজের জানাযা আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাযার পূর্বে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মারিয়াম খাতুন এ সময় উপস্থিত ছিলেন।
জানাযায় দলীয় নেতা-কর্মি ছাড়াও সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নেয়। জানাযা শেষে উত্তর বঙ্গের বর্ষীয়ান রাজনৈতিক নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর আব্দুল কুদ্দুসের রাজনৈতিক জীবন ও তার সফল জনপ্রতিনিধিত্বের বিভিন্ন দিক তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু, বাংলাদেশ আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও শহিদুল ইসলাম বকুল, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সহ দলীয় নেতৃবৃন্দ। পরবর্তী জানাযা অনুষ্ঠিত হয় গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। এরপর বাদ যোহর গুরুদাসপুরের বিলশা ঈদগাহ মাঠে শেষ জানাযা শেষে বিলসা কবরাস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় এই বর্ষীয়ান রাজনীতিবিদকে।
শনিবার সন্ধ্যায় হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত ঢাকার ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার সকাল ৭টা ২২ মিনিটে তার মৃত্যু হয়।
অধ্যাপক আব্দুল কুদ্দুস মোট ৫ বার (১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালে) জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হন। তিনি শেখ হাসিনার প্রথম মন্ত্রীসভার মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি তার পরিবারে স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রেখে গেছেন।
(এডিকে/এসপি/আগস্ট ৩১, ২০২৩)
পাঠকের মতামত:
- ৪ থেকে ৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ
- শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
- ‘আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’
- লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- ঈদ শেষে ফিরতি যাত্রার ২৬ মার্চের ট্রেন টিকিট মিলবে আজ
- নতুন সিনেমার ঘোষণা দিলেন অমিতাভ রেজা
- ‘ঈদে বাড়তি ভাড়া নয়, বরং কমও নেওয়া হচ্ছে’
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ব্যবস্থা চালু এনবিআরের
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
- প্রধানমন্ত্রীর কাছে ৪ প্রধান বিনিয়োগ প্রচার সংস্থার ১৮০ দিনের কর্মপরিকল্পনা
- এবার হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প
- ‘জাতীয় ঈদগাহের প্রস্তুতি শেষ পর্যায়ে’
- খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
১৬ মার্চ ২০২৬
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
-1.gif)








