মাদারীপুরে মদপানে দুই বান্ধবীর মৃত্যু, অসুস্থ আরো দুইজন, আটক ৩
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় দেশি ও বিদেশি মদ খেয়ে সাগরিকা আহমেদ (২০) ও পারুল আক্তার রুপা (২০) নামের দুই বান্ধবী মারা গেছেন। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো দুইজন। এই ঘটনায় আটক আছেন তিনজন। আজ রবিবার সকালে মাদারীপুর সদর হাসপাতালে লাশ আনা হয়েছে।
নিহত সাগরিকা শহরের উকিলপাড়া এলাকার কে এইচ শাকিল আহমেদের মেয়ে ও পারুল আক্তার রুপা ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার মালেক মাতুব্বরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পৌরসভার কলেজ রোড এলাকার লুৎফর মোল্লার বাসার ৪ তলায় অক্টোবরের এক তারিখে ভাড়া নেন সাবিনা ইয়াসমিন। তিনি তার মেয়ে সাগরিকা আহমেদ ও ভাই মো. বাবুকে নিয়ে ঐ ভাড়া বাসায় থাকেন।
আজ রবিবার ভোররাতে হঠাৎ চিৎকার চেচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। পরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহম্মেদ ও তার বান্ধবী পারুল আক্তার রুপাকে। সকালে সাগরিকার মা সাবিনা ইয়াসমিন (৪৫) ও তার মামা বাবু (৪০) ও ডালিয়াকে (৪২) উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় অসুস্থ থাকায় বাবু ও ডালিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা পুলিশের নজরদারীতে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য মৃত সাগরিকার মা সাবিনা ইয়াসমিনকে আটক করে থানায় নেয়া হয়েছে।
নিহত সাগরিকার মা সাবিনা ইয়াসমিন বলেন, আমার মেয়ে সাগরিকার বান্ধবী পারুলসহ তিনজন মেয়ে আমাদের বাসায় বেড়াতে আসেন। রাতে আমি রান্না করি। পরে সবাই মিলে সেই খাবার খাই। এরপর ডালিয়া ও পারুল দুজনে মিলে দেশি ও বিদেশী মদ আনেন। সেই মদ খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। পরে দেখি আমার মেয়ে সাগরিকা অনেক অসুস্থ হয়ে পড়েছে। আমি তার মাথায় তেল দেই। এরপর নিচে গেট খুলতে কেয়ারটেয়ারকে ডাকতে যাই। তখন এসে দেখি আমার মেয়ে মারা গেছে। এর কিছুক্ষণ পর ওর বান্ধবী পারুলও মারা যায়।
নিহতের মামা মো. বাবু বলেন, আমার বাড়ি নাটোর। আমি এখানে আমার বোনের সাথে থাকি। এক বছর হলো এখানে এসেছি। এখানে একটি ইটভাটায় কাজ করি। রাতের বেলায় আমার ভাগ্নি ও ওর কয়েকজন বান্ধবী মিলে দেশি ও বিদেশী মদ খাই। এরপর ঘুমিয়ে পরি। পরে জেগে দেখি আমার ভাগ্নি অনেক অসুস্থ। বুক জ¦লে বলছিলো, ডাক্তারের কাছে নেয়ার আগেই সে মারা যায়। পরে ওর বান্ধবী পারুলও মারা গেছে।
অসুস্থ ডালিয়া বলেন, আমার বাড়ি পুরানবাজার। আমি ইটভাটায় কাজ করি। সবাই মিলে আনন্দ করার জন্য মদ এসেছিলাম। সাগরিকা আনতে বলেছিলো। এদের (কাদের কাছ থেকে মদ আনছে তা বলেনি) কাছ থেকে মদ এনেছি। আমিও খেয়েছি। রাতের বেলায় আমিও অসুস্থ হয়ে পড়ি। অনেকবার বমিও করেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, শনিবার রাতে ঐ বাসায় অপরিচিত ৩ থেকে ৪ জন নারীকে ঢুকতে দেখি। পরে এই ঘটনার পর অন্য নারীদের দেখা যায়নি।
মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রিয়াদ মাহমুদ বলেন, দুইজন নারীকে মৃত অবস্থায় এখানে আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাস্থল পরির্দশণ করেছেন। এসময় তিনি বলেন, মাদারীপুর সরকারী কলেজের পিছনে একটি বাসার চারতালায় সাবিনা ইয়াসমিন তার মেয়ে সাগরিকা ও ভাই বাবুকে নিয়ে ভাড়া করে থাকেন। প্রাথমিকভাবে জেনেছি শনিবার রাতে সাগরিকার তিন বান্ধবী ঐ বাসায় বেড়াতে আসেন। এরপর তারা সবাই মিলে দেশি ও বিদেশি মদ খান। এরপর তারা কিছুক্ষণ নাচা-নাচি করে ঘুমিয়ে পরেন। পরে জেগে দেখেন সাগরিকা ও তার বান্ধবী মারা গেছেন। এই ঘটনায় আরো দুইজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তারা পুলিশের নজরদারীতে আছেন। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য নিহত সাগরিকার মা সাবিনা ইয়াসমিনকে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(ওএস/এসপি/অক্টোবর ১৫, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








