E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নীলফামারীতে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা 

২০২৩ নভেম্বর ০১ ১৬:৩২:৫১
নীলফামারীতে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা 

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীতে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করেছে যুবলীগ। এ উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগের নেতা-কর্মীরা আজ বুধবার সকাল ১১টায় নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হতে থাকে। এ সময় সদর উপজেলা যুবলীগের সভাপতি প্রনবানন্দ রায় রাখাল নেতা-কর্মীদের স্বাগত জানান। 

জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন। জেলা যুবলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি সুধীর রায়, যুগ্ন সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহিন, সাংগঠনিক সম্পাদক আবু সুফি সবুজ, কোষাধ্যক্ষ শাহ আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। তারুণ্যের জয়যাত্রার উদ্বোধন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুবলীগের তারুণ্যের জয়যাত্রার মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। জেলা যুবলীগ আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সহ-সভাপতি সুধীর রায়।

বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি প্রনবানন্দ রায় রাখাল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। বক্তারা বিএনপি-জামায়াতের সহিংসতা প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

(ওকে/এসপি/নভেম্বর ০১, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test