E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নীলফামারী জেলা সেচ্ছাসেবক লীগের নতুন কমিটি, মিঠু সভাপতি, স্বপন সম্পাদক

২০২৩ নভেম্বর ১০ ১৪:০০:৫৭
নীলফামারী জেলা সেচ্ছাসেবক লীগের নতুন কমিটি, মিঠু সভাপতি, স্বপন সম্পাদক

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : দীর্ঘ ৮ বছর পর নীলফামারী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন নেতৃত্ব পেল সংগঠনটি । গত ১৮ জুলাই (মঙ্গলবার) এই সম্মেলনের পর প্রায় চার মাস পর নতুন জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। গতকাল (বৃহস্পতিবার) ৯ নভেম্বর সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুল রহমান বাবু সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নীলফামারী জেলা কমিটির সভাপতি হিসেবে মহসিন মন্ডল মিঠুকে সভাপতি ও রাসেল আমিন স্বপনকে সাধারণ সম্পাদক ঘোষণা দেয়া হয়েছে।

গত ১৮ জুলাই নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সদ্যবিদায়ী জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল সভাপতিত্ব করেন। জেলা সেচ্ছাসেবক লীগের সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুল রহমান বাবু। জেলা সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণার পর সংগঠনটির নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

(ওআরকে/এএস/নভেম্বর ১০, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test