বড়াইগ্রামে ভাতিজিকে হত্যার ভয় দেখিয়ে চাচাতো বোনকে ধর্ষণ
নাটোর প্রতিনিধি : দুই বছরের শিশুকন্যা সহ তাদের সংসার। কৃষক স্বামী জীবিকার তাগিদে কৃষি জমিতে গেলে এ সুযোগে গৃহবধূর আপন চাচাতো ভাই প্রতিবেশী মো. শাহীন (৪০) ঘরে ঢুকে শিশু কন্যাকে গলা টিপে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে আবারও ওই চাচাতো ভাই ভয়ভীতি দেখিয়ে কুপ্রস্তাব দিলে গৃহবধূ (২০) সকল ঘটনা তার স্বামীকে জানায়। গত ২০ অক্টোবর ভোরে গৃহবধূর স্বামী জমিতে কাজ করতে যাওয়ার আগে ঘরের সিলিং এর কোনে মোবাইল ফোনে ভিডিও সিস্টেম চালু করে রেখে যায়। সকাল সাড়ে ৬টার দিকে চুপিসারে ঘরে ঢোকে ওই লম্পট চাচাতো ভাই এবং স্ত্রীকে আবারও জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে চিৎকার দিলে স্বামী এসে ধর্ষককে আটক করে। কিন্তু ধর্ষক শাহীন কাঠের বাটাম দিয়ে স্বামীর মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন ওই ভিডিও ফুটেজ সহ গৃহবধূর স্বামী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়ের করলেও দীর্ঘদিনেও থানা এ মামলা নথিভুক্ত করেনি।
পরে বাধ্য হয়ে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে অভিযুক্ত মো. শাহীন এর বিরুদ্ধে গত ২২ অক্টোবর নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করে। আদালত মামলাটি তদন্তপূর্বক রিপোর্ট পেশ করার জন্য নাটোর পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)কে নির্দেশ দেয়। অভিযুক্ত শাহীন উপজেলার বনপাড়া পৌর শহরের হালদারপাড়ার আব্দুস সামাদের ছেলে। সে পেশায় একজন কাঠমিস্ত্রি।
ধর্ষণের শিকার ওই গৃহবধূ জানান, গত ৭ অক্টোবর সকাল ৭টার দিকে তার আপন চাচাতো ভাই শাহীন তার শোবার ঘরে ঢুকে পড়নের কাপড়-চোপড় ছিড়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে তার একমাত্র শিশুকন্যাকে গলাটিপে হত্যা করবে বলে ভয়ভীতি দেখায় এবং পরবর্তীতে ২০ অক্টোবর আবারও সে জোরপূর্বক ধর্ষণ করে। শাহীন এই মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে ও হুমকী দিয়ে আসছে। নির্যাতিতা ওই গৃহবধূ ও তার স্বামী প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছে বলেও জানায়।
শনিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর উপ-পরিদর্শক হৃদয় সরকার শাকিলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিডিও ফুটেজ ও প্রাসঙ্গিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে যথাযথ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
(এডিকে/এসপি/নভেম্বর ১১, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








