আওয়ামীলীগ নাকি মহাজোট
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে শেষ পর্যন্ত কে পাচ্ছেন মনোনয়ন ?
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে শেষ পর্যন্ত 'নৌকা' প্রতীকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন কে পাচ্ছেন? সেটি নিয়ে এখন এলাকার সর্বত্রই আলোচনার ঝড় বইছে।
তবে নানা হিসেব নিকেশ কষে মহাজোট ঠিক রাখতে শেষ পর্যন্ত 'নৌকা' প্রতীকের পরিবর্তে এ আসনে মহাজোট থেকে (লাঙ্গল) কোন প্রার্থী দেয়া হয় কিনা! সেটি নিয়েও এখন চলছে নানা আলোচনা।
বিশেষ করে গতকাল রবিবার রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদ দেখা করার পর থেকেই এ আসনে মহাজোটের প্রার্থী দেয়ার বিষয়টি নতুন করে আবার সরব আলোচনা হচ্ছে।
খোঁজ নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে এবার 'নৌকা' প্রতীকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে দু'জনের নামই এলাকার সর্বত্র সবচেয়ে বেশী আলোচিত হচ্ছে। এঁরা হলেন আওয়ামীলীগ দলীয় বর্তমান সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এবং নবীনগর উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি, আরেক বিশিষ্ট শিল্পপতি, সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।
তবে এ দু'জনের পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা (জিএস) ব্যারিষ্টার জাকির আহাম্মদের নামসহ এক ডজনেরও বেশী আওয়ামীলীগ দলীয় প্রার্থীর নাম এ আসনে এলাকায় বেশ আলোচিত হচ্ছে।
অন্যদিকে এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান, বর্তমান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের মুখপাত্র কাজী মো. মামুনূর রশীদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসদের (ইনু) সভাপতি এডভোকেট আক্তার হোসেন সাঈদের নামও আলোচনায় রয়েছে।
এদিকে গতকাল রবিবার দুপুরে আসন্ন নির্বাচনের নানা বিষয় নিয়ে কথা বলতে এ আসনের মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টি নেতা কাজী মামুনূর রশীদকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ বঙ্গবভনে যাওয়ার পরই এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে কাজী মামুনের নামটি আবারও নতুন করে এলাকায় এখন বেশ জোরে সোরেই আলোচনা হচ্ছে।
তবে আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীরা বলছেন, এ আসনটি নৌকার ঘাঁটি হিসেবেই সকল মহলে সুপরিচিত। এখানে নৌকার কোন বিকল্প হবে না। সুতরাং এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ছাড়া মহাজোট থেকে অন্য কোন প্রতীকে প্রার্থী দেয়া হলে, স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা সেটি শেষ পর্যন্ত কতটা মেনে নেবে, সবার আগে দলীয় হাই কমান্ডকে অবশ্যই সেটি বিবেচনায় রাখতে হবে।
এ বিষয়ে দ্বিধাবিভক্ত স্থানীয় আওয়ামীলীগের তৃণমূলে থাকা একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন,'আমাদের দৃঢ় বিশ্বাস, শেষ পর্যন্ত নবীনগর আসনে নৌকা প্রতীকেই মনোনয়ন দেয়া হবে। আর নৌকার প্রার্থী হিসেবে আওয়ামীলীগ দলীয় প্রার্থী বুলবুল ভাই, নয়তোবা বাদল ভাই মনোনয়ন পাবেন। এক্ষেত্রে রানিং এমপি হিসেবে হয় শিল্পপতি বুলবুল ভাই আর নয়তো অতীতে এলাকার উন্নয়ন ও জনপ্রিয়তার দিক বিবেচনায় বাদল ভাইকে শেষ পর্যন্ত এ আসনে মনোনয়ন দেয়া হবে। সেক্ষেত্রে নৌকা যিনি পাবেন, আমরা তাঁর পক্ষেই কাজ করবো।'
তবে মহাজোটের নানা হিসাব নিকাশ কষে নৌকা প্রতীকের আলোচিত এ দুই প্রভাবশালী হেভিওয়েট প্রার্থীকে টপকে শেষ পর্যন্ত হয়তো মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি (রওশন পন্থী) থেকে কাজী মো. মামুনূর রশীদই যদি এ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়ে যান, তাহলে তেমন আশ্চর্য হওয়ারও কিছু থাকবেনা বলে স্থানীয় পর্যবেক্ষকেরা এ প্রতিবেদকের কাছে মত প্রকাশ করেছেন। এর কারণ হিসেবে তারা বলছেন, নিকট অতীতে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল আশুগঞ্জ) এই দুটি আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে দু'জন এমপি নির্বাচিত হয়েছিলেন। যাঁদের একজন ছিলেন জাসদের (ইনু) এবং অন্যজন ছিলেন জাতীয় পার্টির।
এদিকে এ নিয়ে আজ সোমবার সকালে এ আসনের মনোনয়ন প্রত্যাশী আলোচিত এ তিন প্রার্থী মোহাম্মদ এবাদুল করিম বুলবুল (নৌকা), ফয়জুর রহমান বাদল (নৌকা) ও কাজী মো. মামুনূর রশীদের (লাঙ্গল) বক্তব্য নিতে তাঁদের সাথে বারবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা যায়নি।
উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত এ আসন থেকে আওয়ামীলীগের দলীয় ৯ জন প্রার্থী মনোনয়ন ফর্ম কিনেছেন বলে একাটি সূত্র জানায়।
(জিডিএ/এএস/নভেম্বর ২০, ২০২৩)
পাঠকের মতামত:
- ৪ থেকে ৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ
- শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
- ‘আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’
- লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- ঈদ শেষে ফিরতি যাত্রার ২৬ মার্চের ট্রেন টিকিট মিলবে আজ
- নতুন সিনেমার ঘোষণা দিলেন অমিতাভ রেজা
- ‘ঈদে বাড়তি ভাড়া নয়, বরং কমও নেওয়া হচ্ছে’
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ব্যবস্থা চালু এনবিআরের
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
- প্রধানমন্ত্রীর কাছে ৪ প্রধান বিনিয়োগ প্রচার সংস্থার ১৮০ দিনের কর্মপরিকল্পনা
- এবার হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প
- ‘জাতীয় ঈদগাহের প্রস্তুতি শেষ পর্যায়ে’
- খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
১৬ মার্চ ২০২৬
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
-1.gif)








