E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পিরোজপুরে ১০দিনের বৃক্ষমেলা সমাপ্ত

২০১৬ আগস্ট ২৭ ১৮:৫৫:৫৩
পিরোজপুরে ১০দিনের বৃক্ষমেলা সমাপ্ত

অভিজিত রাহুল বেপারী : পিরোজপুরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শেষ হয়েছে। শনিবার এ উপলক্ষ্যে মেলা চত্বর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু হোসেন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেন, সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারেস, কৃষি ব্যাংক ম্যানেজার মোঃ ফিরোজ খান, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, স্কুল শিক্ষার্থী নাফিজ জাহাঙ্গীর ও হৃদিকা আহসান শ্রেয়া।

মেলায় অংশগ্রহণকারী মালঞ্চ নার্সারীকে ১ম, মা মনি নার্সারীকে ২য় ও মেহেন্দী নার্সারীকে ৩য় পুরস্কার প্রদান করা হয়।

(এআরবি/এএস/আগস্ট ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test