বাল্য বিয়ে ঠেকাতে স্কুলছাত্রীর আত্মহত্যা!
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেবিশাওল গ্রামে নিজের বাল্য বিয়ে ঠেকাতে গলার ফাঁস দিয়ে মার্জিয়া সুলতানা (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে মার্জিয়ার বাবা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন। পরে দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ ।
মার্জিয়া আক্কেলপুর উপজেলার দেবিশাওল গ্রামের কাপড় ব্যবসায়ী আমজাদ হোসেনের মেয়ে ও পার্শ্ববর্তী রায়কালি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
প্রতিবেশী ও পুলিশ সুত্রে জানা গেছে, মার্জিয়ার বাবা তাকে বিয়ে দেয়ার জন্য চেষ্টা করছিলেন। সোমবার বরপক্ষের লোকজন তাকে দেখতে আসার কথা ছিল। কিন্তু পড়ালেখা করা অবস্থায় বিয়েতে সে রাজি ছিল না। এ অবস্থায় পরিবারের চাপ সহ্য করতে না পেরে রোববার দিবাগত রাতের কোনো এক সময় নিজের শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।
ওই গ্রামের বাসিন্দা ও রায়কালি ইউপির সাবেক মেম্বার আশরাফুল ইসলামসহ এলাকাবাসী জানান, মেয়ে থাকলে তো এখান-সেখান থেকে বিয়ের প্রস্তাব আসবেই। তাই বিভিন্ন স্থান থেকে মার্জিয়ারও বিয়ের প্রস্তাব আসা অস্বাভাবিক নয়।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক মার্জিয়ার একাধিক সহপাঠী জানায়, মার্জিয়ারা পাঁচ বোন। এদের মধ্যে দুইজন প্রেম করে নিজের পছন্দমত বিয়ে করেছে।তাই মার্জিয়াও বড় হচ্ছে দেখে তার বাবা আগে ভাগেই মেয়ের বিয়ের সিদ্ধান্ত নেন। সোমবার নওঁগা বা নিকটবর্তী বগুড়ার সান্তাহার থেকে পাত্র পক্ষ মার্জিয়াকে দেখতে আসার কথা ছিল। শুধু তাই নয়, পছন্দ হলে বিয়ের দিন তারিখও নির্ধারণ করা হবে বলে সব ঠিকঠাক হয়। এতে অভিমান করে মার্জিয়া আত্মহত্যা করে থাকতে পারে।
রায়কালি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন জানান, নবম শ্রেণির মার্জিয়া বিজ্ঞান বিভাগে লেখাপড়া করতো। সে লেখাপড়ায় ভালো ছিল। বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে বলে প্রায় বলতো।এমন মেধাবী ছাত্রীর অকাল মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে বলে জানান তিনি।
আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মার্জিয়ার নানা হবিবর রহমান অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(ওএস/এসপি/এপ্রিল ১৮, ২০১৭)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








