কালো পতাকা মিছিল হবে শান্তিপূর্ণ: আব্বাস
স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনির গাজায় বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ শনিবার বিকালে কালো পতাকা মিছিল করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকাল ৩টায় এই মিছিলের অনুমতি ইতোমধ্যে পেয়েছে তারা।
এই কর্মসূচিতে কোনো বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। তিনি বলেন, এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়।
ফিলিস্তিনের গাজায় গত এক মাসে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। বর্তমানে সেখানে যুদ্ধবিরতি চলছে।
মিছিলে অংশ নিতে জোট নেতা-কর্মীদের বেলা ২টায় নয়া পল্টনে জড়ো হতে বলেছেন নেতারা। কর্মসূচি সফল করতে একটি স্বেচ্ছাসেবক দলও গঠন করেছে ঢাকা মহানগর বিএনপি। মিছিলটি নয়া পল্টন থেকে শুরু হলেও কোথায় শেষ হবে, তা এখনো জানানো হয়নি।
এদিকে শুক্রবার নয়া পল্টনের আশপাশে পুলিশের অবস্থানের কারণে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটতে পারেননি বিএনপি নেতা-কর্মীরা।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দিনে সমালোচনার মধ্যে প্রথম প্রহরে গুলশানে নিজের কার্যালয়ে কেক কেটেছেন বিএনপি চেয়ারপারসন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি জোট বেশ কিছু পর কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।
কালো পতাকা মিছিলের পর আগামী ১৯ অগাস্ট জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে। ওই কর্মসূচিটি ঢাকা ছাড়াও সারাদেশে পালিত হবে।
( ওএস/এটিআর/আগস্ট ১৬, ২০১৪)
পাঠকের মতামত:
- ‘বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষা শিক্ষায় উদ্যোগ নিচ্ছে সরকার’
- আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
- জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- 'মুক্তিবাহিনী পাকবাহিনীর ১৫টি বাঙ্কার ধ্বংস করে দেয়'
- মোহাম্মদপুরের অপরাধজগতের আলোচিত নাম ইমামুল হাসান হেলাল
- শিক্ষাক্রম পরিবর্তন হোক শিক্ষার্থীদের স্বার্থে
- ফরিদপুরে ফেসবুকে পোস্ট করে বিএনপি নেতার পদত্যাগ
- ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, স্পর্শকাতর এলাকায় প্রযুক্তি ব্যবহার
- দলে ফিরে জুয়েলের ঐক্যের ডাক, বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীর ৫ যুবদল নেতার
- জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড
- দিনাজপুরে ইয়াবাসহ দম্পতি আটক, ফেন্সিডিল জব্দ
- সমুদ্রের উত্তাল ঢেউ থেকে ম্যানগ্রোভ বন সুরক্ষায় এবার জাপানী মডেলে বেড়া
- ঠাকুরগাঁওয়ে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ
- ফরিদপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মিল্কভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার
- পাংশায় ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
- গিয়াস হত্যা থেকে আন্তঃজেলা ডাকাতি, ২৫ মামলার তৌহিদ ডাকাত গ্রেপ্তার
- ধান মাড়াইয়ের মেশিনে জড়িয়ে দিনমজুরের মৃত্যু
- ডাঃ শফিকুরের বিদেশ সফর ও সময়ের চাকায় রাজনীতির সমীকরণ
- সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগের ঘোষণা
- নাটোরে জামায়াতের বিক্ষোভ
- গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী
- সোনাতলায় শিক্ষার্থীকে ডিম-দুধ খাওয়ালেন অতিথিরা
- ফুলপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- নগরকান্দায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
- কুমিল্লার ৪ উপজেলায় বিজয়ী হলেন যারা
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- শ্রীমঙ্গলে আবাসিক বোর্ডিং থেকে নারীর লাশ উদ্ধার
- ‘অভিশাপ নয়, জনসংখ্যাকে আর্শিবাদে পরিণত করতে হবে’
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান ‘এআই ওয়াশিং মেশিন’
- ট্রাফিক স্টপে অভিবাসীদের তল্লাশি ও আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- প্রাথমিকের ৩ কোটি ৬৩ লাখ বই ছাপাবে সরকার, ব্যয় ১৮৭ কোটি টাকা
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- বর্ষায় সৌন্দর্য চর্চার নতুন নিয়ম
- জামালপুর ও শেরপুরের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








