সরকারকে নতি স্বীকারে বাধ্য করা হবে: ফখরুল
স্টাফ রিপোর্টার : সরকার বিরোধী আন্দোলনে সর্বশক্তি প্রয়োগ করে ক্ষমতাসীনদের নতি স্বীকার করতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি করেন।
প্রবীণ সাংবাদিক ও সাবেক তথ্যমন্ত্রী আনোয়ার জাহিদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪-এর বাস্তবায়ন মানে সংবাদপত্রের তথা গণতন্ত্রের কণ্ঠরোধ’ শীর্ষক এই আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাকশাল, জুলুমবাজ ও দানব সরকার জনগণের বুকে চেপে বসেছে। তাই আন্দোলনে সর্বশক্তি প্রয়োগ করে এদের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে। আন্দোলনের এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে সরকার জনগণের কাছে নতি স্বীকার করে ক্ষমতা হস্তান্তর করেন।
শুক্রবার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান বাধা দিয়ে দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্যাতন করেছে বলে অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে সরকার বাঁধা দিয়ে তারা আবারও প্রমান করলো তারা অবৈধ ও অগণতান্ত্রিক সরকার। তাই তারা ভিতু হয়ে পড়েছে।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখনও সময় আছে আপনাদের শুভবুদ্ধির উদায় হোক। জনগণের দাবি মেনে নিয়ে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিন, অন্যথায় এর ফল আপনাদেরকেই ভোগ করতে হবে।
বিচারবিভাগ ও গণমাধ্যম নিয়ন্ত্রণ করে ক্ষমতাসীনরা সম্পূর্ণভাবে একদলীয় শাসনের পথে হাঁটছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
জাতীয় সম্প্রচার নীতিমালা প্রসঙ্গে মির্জা আলমগীর বলেন, এই নীতিমালা দেশের ৯০ ভাগ জনগণ প্রত্যাখ্যান করেছে। এমনকি জাতীয় নীতিমালা তৈরী করতে যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির ব্যক্তিরাও এই নীতিমালাকে প্রত্যাখ্যান করেছেন।
সরকার বিরোধী লড়াই-সংগ্রাম বিএনপি ও ২০ দলীয় জোটের ক্ষমতায় যাওয়ার জন্য- রাজনৈতিক ব্যক্তিদের এই বক্তব্যে উল্লেখ করে তিনি বলেন, এই লড়াই বিএনপি ও জোটের ক্ষমতায় যাওয়ার লড়াই নয়। এই লড়াই দেশের জনগণের মৌলিক অধিকার, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই।
আনোয়ার জাহিদের স্মৃতিচারণ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গণমাধ্যমে উপর বিদেশি মিডিয়ার আগ্রাসন চলছে। এই আগ্রাসন দমনের জন্য আনোয়ার জাহিদ অনেক আন্দোলন ও সংগ্রাম করেছেন। এবং সরকারিভাবেও তিনি অনেক পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তাজার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফা জামাল হায়দার, সংগঠনের মহাসচিব আলমগীর মজুমদার প্রমুখ।
(ওএস/এটিআর/আগস্ট ১৬, ২০১৪)
পাঠকের মতামত:
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, রাগে ফুঁসছেন তারকারা
- ‘আমাদের সবাইকে গ্রেপ্তার করুন’
- সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি
- ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পদ্মা নদীতে নৌকাবাইচে সংঘর্ষ, আহত ২০
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ফকিরহাট অঞ্চলে পাকসেনাদের চুলকাঠি হাই স্কুল ক্যাম্প আক্রমণ করে
- ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
- খুলশী থেকে সিটিএসবি, এবার খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি ওসি রহিম
- সাতক্ষীরা জেলা জাসদের আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত
- ‘রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে’
- ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
- সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ
- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার পরিচিতি সভা
- চন্দ্রঘোনা কেপিএমে কাঁচামাল ইন্ডাস্ট্রি স্থাপনের আশাবাদ বিসিআইসি চেয়ারম্যানের
- ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেল উদ্বোধন
- পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার
- প্রাইম ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
- রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩, পরিকল্পনাকারীর বাড়িতে আগুন
- ‘বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল’
- রাজবাড়ীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
- খ্যাতনামা লেখক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও সেলিনা হোসেন পেলেন ‘আজীবন সম্মাননা পুরস্কার’
- ঠাকুরগাঁওয়ে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
-1.gif)








