ভুয়া নেত্রী খালেদা জিয়া : মায়া
স্টাফ রিপোর্টার : খালেদা জিয়া ভুয়া জন্মদিনে ভুয়া কেক কেটে ভুয়া নেত্রীতে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন দুযোর্গ ও ত্রাণ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ক্যাফেটেরিয়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শেখ রাসেল শিশু সংসদ কেন্দ্রীয় কমিটি এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
মায়া বলেন, ১৫ আগস্ট জিয়াউর রহমান ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে উল্লাস করেছেন। গত কয়েক বছর খালেদা জিয়াও একই দিনে ভুয়া জন্মদিন পালন করে উল্লাস করছেন।
তিনি বলেন, ভুয়া জন্মদিনে ভুয়া কেক কেটে খালেদা ভুয়া নেত্রীতে পরিণত হয়েছেন। জিয়াউর রহমানের মতো খালেদা জিয়াও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন।
শেখ হাসিনাকে আরো সর্তক হওয়ার আহ্বান জানিয়ে মায়া বলেন, ১৫ আগস্টের আগে বঙ্গবন্ধুকে বহুবার সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি বলেছেন, পশ্চিমাদের এতো সাহস নেই যে আমার গায়ে হাত তুলবে। তেমনি শেখ হাসিনাকে নিয়েও আজ অনেক ষড়যন্ত্র চলছে।
এসব ষড়যন্ত্রকারীদের থেকে আরো সতর্ক ও কঠোর হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
বিএনপি-জামায়াতকে মোকাবেলার শক্তি আ’লীগের রয়েছে উল্লেখ করে মায়া বলেন, আজকে দেশ নিয়ে বিএনপি-জামায়াত যে ষড়যন্ত্র ও হুমকি দিচ্ছে তা প্রতিহতের ক্ষমতা আমাদের রয়েছে।
প্রশাসনকে উদ্দেশ্য করে মন্ত্রী আরো বলেন, আপনারা সব হুমকি উপেক্ষা করে আগামী পাঁচ বছর দেশ পরিচালনা করেন। আমরা আপনাদের সহযোগিতা করে যাবো।
দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে মায়া বলেন, ১৯৭৫ সালে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আজকে শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন শেখ হাসিনাকে হত্যারও নানা ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ অনেক এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
শিশুদের সঠিক ইতিহাস শিক্ষা দিতে অভিভাবকদের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ১৫ আগস্ট ঘাতকরা শিশু রাসেলকে হত্যা করেছে। জাতি সঠিক ইতিহাস জানে না বিধায় প্রজন্মকে বিভ্রান্ত করছে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সংগঠনের সভাপতি অধ্যাপক ড. সুলতানা শফির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, ঢাকা মহানগর আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন প্রমুখ।
প্রতিযোগিতা পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক এম আখতার হোসেন।
পরে মন্ত্রী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঘুরে দেখেন।
আগামী ২৭ আগস্ট বুধবার সকাল ১০টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।
(ওএস/এটিআর/অাগস্ট ১৬, ২০১৪)
পাঠকের মতামত:
- ঢাকা স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনী পাকসেনাদের একটি জীপের ওপর আক্রমণ চালায়
- শাশুড়িকে মারধরে থানায় অভিযোগ, সালিসি মীমাংসার পর পাল্টা মামলা ছেলের বউয়ের
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
- ‘জনগণ নিরাপদে ঘুমাতে না পারলে সেই সরকার দরকার নেই’
- যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ভালুক ও মৌমাছির গল্প
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








