নির্বাচনের প্রস্তুতি নিন, বিএনপি'কে কাদের
স্টাফ রিপোর্টার : ক্ষমতার পালাবদল চাইলে অন্য কোনো অলিগলি না খুঁজে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘দেশে এ মুহূর্তে আন্দোলনের বস্তুগত কোনো পরিস্থিতি বিরাজমান নেই, বিএনপির সাবজেক্টিভ কোনো প্রিপারেশনও নেই।’ তিনি আরও বলেন, ‘১০ বছর ধরে আন্দোলনের হাঁকডাক শুনছি। ইতোমধ্যে দেশের জনগণও তাদের আন্দোলনের সক্ষমতা দেখে ফেলেছে। বাস্তবে ৫০০ লোক নিয়ে রাজপথে একটি মিছিলও এ পর্যন্ত খালেদা জিয়ার জন্য করতে পারেনি। এ ব্যর্থতা ঢাকবে কী করে? বিএনপি নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে কর্মীরা আন্দোলন করবেন কীভাবে? বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জনই সার।’
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতা প্রদর্শন করে খালেদা জিয়ার বয়সজনিত বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথমে ছয় মাস, পরে আরও ছয় মাস জামিনের মেয়াদ বাড়িয়েছেন। তাই বলে এটি বিএনপির আন্দোলনের ফসল নয়, এটি শেখ হাসিনার মহানুভবতা ও মানবিকতার উদাহরণ।’
তিনি বলেন, ‘বিশেষজ্ঞের মতে, আসন্ন শীতে সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ আঘাত হানতে পারে। সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এ প্রেক্ষাপটে কোনোভাবেই হেলা-ফেলার সুযোগ নেই। সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে জীবন ও জীবিকার চাকা এগিয়ে নিয়ে যেতে হবে। সামান্য অবহেলা আমাদের ঝুঁকিতে ফেলতে পারে।’
(ওএস/পি/সেপেম্বর ১৮, ২০২০ইং)
পাঠকের মতামত:
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়াটারে বিজয়ী টুকু ফুটবল একাডেমি
- শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে
- মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ, ১৫ দিনের আল্টিমেটাম
- চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭টি ল্যাপটপ চুরি
- বাগেরহাটে শাপলা তুলতে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু
- মাগুরায় ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা তারিকুল ইসলাম
- সোনাতলায় ফাঁকা বাসায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, বাড়ির মালিক পলাতক
- শিক্ষক, শিক্ষার্থী ও মুক্তচিন্তার শিক্ষাঙ্গন
- নাটোরে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
- একদিকে পরিচ্ছন্নতা অভিযান, অন্যদিকে মশার আতুড় ঘর!
- মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’
- ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত, আহত ২
- ২৫ কোটিতে উন্নীত হচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ : তথ্য প্রতিমন্ত্রী
- আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
- শিমুলিয়া ঘাটে বেদেদের হামলায় স্টাফ ও পর্যকটসহ আহত ১৫
- স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
- লৌহজংয়ে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন নারী জন্ম দিলেন কণ্যা সন্তান
- ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত
- পাবনায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে পৌরসভা, স্কয়ার ও ব্র্যাক
- জাপানের দরজা খোলা, চৌকাঠ উঁচু
- মাছ ধরার সময় বজ্রপাতে পল্লী চিকিৎসক নিহত
- ফরিদপুরে চায়ের দোকানিকে কুপিয়ে হত্যা, আহত ৩
- ঘরে পুঁতে রাখা ছিল শিশুর লাশ, জেলহাজতে ঘরমালিক
- সাতক্ষীরায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু
- তাজিকিস্তানের পরিত্যাক্ত ইউরেনিয়াম সাইটে পুনর্বাসন কাজ শুরু করেছে রসাটম
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ভোট বর্জন সার্থক: রিজভী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- লৌহজংয়ে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন নারী জন্ম দিলেন কণ্যা সন্তান
- জাপানের দরজা খোলা, চৌকাঠ উঁচু
- ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন’
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
-1.gif)








