ভাঙনের পথে বিএনপির জোট, আসছে ডিএনএ!
সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে মূল্যায়ন না পাওয়ায় জোট থেকে বেরিয়ে যাওয়া কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে খুব শিগগিরই ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট অ্যালায়েন্স (ডিএনএ) নামের আরেকটি নতুন জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।
সূত্র জানায়, ২০ দলীয় জোটে জামায়াতের দাপটে কোণঠাসা শরিক দলগুলোই মূলত নতুন জোট গঠনের উদ্যোগ নিয়েছে। এ ছাড়া ১৪ ও ২০ দলীয় জোটের বাইরে থাকা কয়েকটি রাজনৈতিক দল এদের সঙ্গে যুক্ত হচ্ছে।
ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট অ্যালায়েন্স (ডিএনএফ) নামের ওই জোটের সমন্বয় করছেন ২০ দলীয় জোট থেকে সদ্য অব্যহতি পাওয়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।
কাক্ষিত মূল্যায়ন না পেয়ে সম্প্রতি ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়া ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হকও নতুন এ জোটের সঙ্গে থাকছেন বলে জানা গেছে।
২০ দলীয় জোট থেকে বহিষ্কার হওয়া মুসলীম লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া সালাহউদ্দীন কাদের চৌধুরীর বোন জোবায়দা কাদের চৌধুরীর নেতৃত্বাধীন মুসলীম লীগও নতুন জোট ডিএনএ'তে যোগ দিচ্ছে।
সূত্র জানায়, ২০ দলীয় জোটে থাকা আরও অন্তত ৫টি রাজনৈতিক দলের ডিএনএফে আসার সম্ভাবনা রয়েছে। এদের মধ্যে খন্দকার গোলাম মোর্ত্তজার নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিরও (এনডিপি) বিএনপির নেতৃত্বাধীন জোট ছেড়ে ডিএনএফে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল।
এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু বলেন, শুধু এনডিপি নয়, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনেকেই ডেমেক্রেটিক ন্যাশনালিস্ট অ্যালায়েন্সে চলে আসবে। আপাতত ১১ টি রাজনৈতিক দল ডিএনএ'তে যোগ দিচ্ছে বলেও জানান নতুন জোটের এই উদ্যোক্তা ও সম্ভাব্য সমন্বয়ক।
সূত্র জানায়, জোট গঠনের লক্ষে এনডিপি সভাপতি খন্দকার গোলাম মোর্ত্তজা ও সাধারণ সম্পাদক আলমগীর মজুমদারসহ সমমনা বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা রোববার বিকালে সালাহউদ্দীন কাদের চৌধুরীর বোন মুসলীম লীগের সভাপতি জোবায়দা কাদের চৌধুরীর বাসায় মিটিংয়ে বসছেন। ওই মিটিংয়ে জোটের রূপরেখা ঠিক হতে পারে।
নতুন জোট ডেমেক্রেটিক ন্যাশনালিস্ট অ্যালায়েন্সে শরিক দল হিসেবে আরো যারা থাকছে তাদের মধ্যে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণপার্টি থেকে বহিষ্কার হওয়া আব্দুল মালেক চৌধুরীর নেতৃত্বাধীন জাগোদল, সৈয়দ হারুন অর রশিদ এর নেতৃত্বাধীন সোনার বাংলা পার্টির নাম শোনা যাচ্ছে।
এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ২০ দলীয় জোটে ভাঙনের কোনো খবর এই মুহুর্তে আমার জানা নেই। আমাদের জোট এখনো অটুট আছে। সরকারের নিপীড়ন নির্যাতনের মধ্যেও শনিবারের কর্মসূচি (গাজায় গণহত্যার প্রতিবাদে ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিল)-ই তার প্রমাণ।
জোটের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে জোট ভাঙনের গুজব ছড়ানোর চেষ্টা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
(ওএস/এটিআর/আগস্ট ১৭, ২০১৪)
পাঠকের মতামত:
- ঢাকা স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনী পাকসেনাদের একটি জীপের ওপর আক্রমণ চালায়
- শাশুড়িকে মারধরে থানায় অভিযোগ, সালিসি মীমাংসার পর পাল্টা মামলা ছেলের বউয়ের
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
- ‘জনগণ নিরাপদে ঘুমাতে না পারলে সেই সরকার দরকার নেই’
- যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ভালুক ও মৌমাছির গল্প
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








