সরকার এখন গণতন্ত্রের বদলে নিরঙ্কুশ জমিদারতন্ত্রের সরকার: রিজভী
স্টাফ রিপোর্টার : বর্তমান সরকার এখন গণতন্ত্রের বদলে নিরঙ্কুশ জমিদারতন্ত্রের সরকার বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে রিজভী বলেন, "জিয়াউর রহমান হত্যার পর আওয়ামী লীগের মধ্যে উল্লাস দেখা গিয়েছিল। তাতে মনে হয়, জিয়া হত্যার সঙ্গে তিনিসহ (শেখ হাসিনা) অনেকে জড়িত ছিলেন।"
বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমানকে জড়িয়ে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাব দিতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, শনিবার এক আলোচনাসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খন্দকার মোশতাককে ইশারা দিয়ে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করিয়েছেন। সুতরাং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জিয়াউর রহমান যে, জড়িত তা বলার আর অপেক্ষা রাখে না।
প্রধানমন্ত্রীর ওই বক্তব্যকে 'ডাহা মিথ্যা' আখ্যা দিয়ে রিজভী বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার ১৩ দিনের মাথায় জিয়াউর রহমান খুন হয়েছিলেন। জিয়াউর রহমানকে হত্যার পর আওয়ামী লীগ উল্লাস করতে দেখা গেছে। সেদিন তিনি (শেখ হাসিনা) সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাতে মনে হয় তিনিসহ আরো অনেকে জিয়া হত্যার সঙ্গে জড়িত।"
তিনি বলেন, "বর্তমান সরকার এখন গণতন্ত্রের বদলে নিরঙ্কুশ জমিদারতন্ত্রের সরকার। প্রধানমন্ত্রী যেহেতু জনবিচ্ছিন্ন সরকার। তাই জনবিচ্ছিন হয়ে একেক সময় একেক মিথ্যা কথা বলে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে ঘোরানোর চেষ্টা করছেন।"
অভিযোগ করে তিনি বলেন, গতকাল কালো পতাকা মিছিলে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জায়গায় সরকার বাধা দিয়েছে, পতাকা ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দিয়েছে। সরকারের এমন কর্মকাণ্ডের নিন্দা জানান বিএনপির এই নেতা।
তিনি আরো বলেন, আগামী ১৯ আগস্ট মঙ্গবার বিকেল ৩টায় জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। আর একই সময় সারাদেশে এই প্রতিবাদসভা অনুষ্ঠিত হবে।
(ওএস/এটিআর/আগস্ট ১৭, ২০১৪)
পাঠকের মতামত:
- ঢাকা স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনী পাকসেনাদের একটি জীপের ওপর আক্রমণ চালায়
- শাশুড়িকে মারধরে থানায় অভিযোগ, সালিসি মীমাংসার পর পাল্টা মামলা ছেলের বউয়ের
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
- ‘জনগণ নিরাপদে ঘুমাতে না পারলে সেই সরকার দরকার নেই’
- যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ভালুক ও মৌমাছির গল্প
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








