সব কিছুর দাম ভয়াবহ: দুদু
স্টাফ রিপোর্টার : দেশ এখন অশান্তিতে ভাসছে এমন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আপনি বাজারে যাবেন, সেখানে শান্তি নাই। সন্তানকে স্কুলে ভর্তি করাবেন, সেখানেও আপনাকে চাঁদা দিতে হবে। রাস্তায় যাবেন, বাসে উঠতে পারবেন না। সন্তানদের মুখে হাসি ফোটাতে পারছেন না, সবকিছুর দাম ভয়াবহ। এগুলো থেকে মুক্ত হতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।
বুধবার (২১ মার্চ) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সাবেক ছাত্রদল নেতাদের আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, দেশে ভয়াবহ দলীয়করণ হয়েছে। পুলিশ দলীয়করণ হয়েছে। প্রশাসন দলীয়করণ হয়েছে। প্রতিটি পেশাজীবী সংগঠন দখল হয়ে গেছে।সুপ্রিম কোর্ট দখল হয়ে গেলো, জজকোর্ট আগেই দখল হয়েছে। নির্বাচনের মাধ্যমে দেশ পরিবর্তন হওয়ার সুযোগ আর নেই। ১৯৭১ সালে নির্বাচনে পরিবর্তন হয় নাই, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে।
তিনি বলেন, অনেকেই প্রশ্ন করে, বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি না। বিএনপি নির্বাচনে গিয়ে কী করবে? হাইকোর্টের নির্বাচন দেখলেন না? এটা ভদ্রলোকদের জায়গা। সুপ্রিম কোর্টে যা ঘটলো, বৃটিশ আমল,পাকিস্তান আমলেও এমন ভয়াবহ ঘটনা ঘটে নাই। নির্বাচন এখন দেশের মসজিদ কমিটিতেও হয় না, আগেই দখল হয়ে যায়।
‘সরকারের দখলবাজি থেকে দেশকে মুক্ত করতে আমরা দশ দফা দিয়েছি। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। পার্লামেন্ট ভেঙে দিতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, মহিলা দলের হেলেন জেরিন খান প্রমুখ।
(ওএস/এসপি/মার্চ ২২, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








