‘ভিসানীতি-নিষেধাজ্ঞার পরোয়া করে না আওয়ামী লীগ’
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ ভিসানীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করে না বলে সাফ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ভিসানীতি-নিষেধাজ্ঞা হলে ক্ষতিটা তাদেরই যারা নির্বাচনে বাধা ও প্রশ্নবিদ্ধ করতে চায়। ভিসানীতি বাস্তবায়নের বাস্তবতাটা কী সেটা দেখার বিষয়। আওয়ামী লীগ চায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার এ নিয়ে জনগণের কাছে অঙ্গীকার করেছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভোট দেবে দেশের জনগণ। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। বিদেশিদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি তাদের ব্যাপার। এখানে পর্যবেক্ষক পাঠানোর নিয়ম আছে। ভিয়েনা কনভেনশন আছে। গণতন্ত্রকে সুরক্ষিত করতে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।
তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপির নির্বাচন হতে দেবে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ইচ্ছাতেই কি নির্বাচন হবে? বিএনপি নির্বাচন চায় না। তারা যদি নির্বাচন বয়কট করতে চায় করবে। কিন্তু আওয়ামী লীগ চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। তবে নির্বাচনে না এসে ষড়যন্ত্র করলে জনগণ তা প্রতিরোধ করবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়কের কোনো যৌক্তিকতা নেই। উচ্চ আদালত এটা বাতিল করে দিয়েছে।
অক্টোবরে বিএনপির মরণ কামড় প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মরণ কামড় দিতে গিয়ে বিএনপিই মরে ভূত হয়ে যাবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের রাজনীতিতে এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতে রাজনীতির সব ফয়সালা হয়ে গেছে। দুই সেলফিতে বিএনপির রাতের ঘুম শেষ।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৩, ২০২৩)
পাঠকের মতামত:
- পাকিস্তানের অস্তিত্ব বিপন্নকারীদের নির্মূল না করা পর্যন্ত মুসলমান ভাইয়েরা ঘরে ফিরবে না
- ধামরাইয়ে রাতের অন্ধকারে ভেকুতে আগুন
- পাংশায় ড্রেন পরিস্কার অভিযান
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- বজ্রপাতে ছাত্রশক্তি সদস্যের মৃত্যু
- নড়াইলে কৃষি ব্যাংকের ৮৭ লাখ টাকার পে-অর্ডার গায়েব, কর্মকর্তার বিরুদ্ধে মামলা
- ডুয়েটে নতুন ভিসিকে অবাঞ্ছিত, গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়ে ক্ষোভ
- কাপাসিয়ায় ছাত্র শিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প
- ফুলপুর খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ শুরু
- মহাস্থানগড়ে মৃত্যুফাঁদ অপসারণ, স্বস্তির পথ গড়লেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- শাহ আলী মাজারে লাঠিসোঁটা হাতে হামলা, পুলিশ বলছে কোনো হামলা হয়নি
- দিনাজপুরে লিচুর ফলনে চরম বিপর্যয়
- কুড়িগ্রামে খোলা স্থানে পশু জবাই, দূষণে বিপর্যস্ত জনজীবন
- অবিন্তা গ্যালারিতে শিল্পপ্রেমীদের উপচেপড়া ভিড়
- বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল
- গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে
- নড়াইলে দুর্বৃত্তদের হামলায় ট্রাক চালক গুরুতর আহত, ঢাকায় প্রেরণ
- সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষে আহত ৪
- সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যার ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট
- ‘ধর্ষণ ও শিশু মৃত্যু নিয়ে সরব হলে দেশ ও জাতির উপকার হতো’
- ‘পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম হয়েছে’
- সুপ্রিম কোর্টে ৭ হাজার পুরাতন মামলার নিষ্পত্তি
- ‘সিন্ডিকেট না ভাঙলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে না’
- সর্বোচ্চ পয়েন্টে ফোকাস বাংলাদেশের
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- উচিৎ জবাব
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








