‘অতি উৎসাহী কর্মকর্তাদের অচিরেই জবাবদিহি করতে হবে’
স্টাফ রিপোর্টার : অতি উৎসাহী কর্মকর্তাদের মধ্যে যারা দেশের সম্মান নষ্ট করছেন তাদের অচিরেই জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এবার নতুন করে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, পুলিশের বিশেষ শাখা সোয়াতকে আর সহযোগিতা করা হবে না। যারা দেশের সম্মান নষ্ট করছেন, অতি উৎসাহী এ কর্মকর্তাদের অচিরেই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।’
বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘দেশের জনগণ, বিরোধী দলগুলোর বিরোধিতা এবং আন্তর্জাতিক মহলের অব্যাহত আহ্বান উপেক্ষা করে নির্বাচন করার মতো আত্মঘাতি খেলায় মেতে উঠেছে সরকার।’
বিএনপির এ মুখপাত্র বলেন, ‘রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে এ ভোটের নামে ভেলকিবাজি করা হচ্ছে ? কাকে এমপি ঘোষণা দেওয়া হবে আর কাকে তালিকা থেকে ছেঁটে ফেলা হবে সব কিছুই প্রস্তুত আছে। যারাই জিতবে তারা সবাইতো প্রধানমন্ত্রীর লোক। এত গ্রেফতার-সহিংসতা করার দরকার কি?’
আসন ভাগাভাগি নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছে মন্তব্য করে তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বীরা সবাই হাস্যকরভাবে আকুতি জানাচ্ছেন সংসদে যাওয়ার জন্য। তারা কেউ সরকার গঠনের কথা ভাবছেন না, তারা শুধু সংসদে যেতে চান।’
তিনি আরও বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, মানবাধিকার দিবসে বিএনপি বিশৃঙ্খলা করতে পারে-এমন গোয়েন্দা তথ্য নাকি তার কাছে রয়েছে। এ গোয়েন্দা তথ্যের উৎস কি-সুধা ভবন, নাকি গণভবন। আসন্ন নির্বাচন কেন্দ্র করে নানা কাহিনি ও নাটক রচনা করবেন, তার আভাস পাওয়া যায় এসব কথায়।’
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের মোট ৩৬০ নেতাকর্মী গ্রেফতার হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন রিজভী।
(ওএস/এসপি/ডিসেম্বর ০৬, ২০২৩)
পাঠকের মতামত:
- ভাঙ্গায় বাস চাপায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে
- আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, হাতের আঙুল উড়ে গেলো যুবকের
- ভুট্টো তেহরান থেকে কাবুল না গিয়ে আকস্মিকভাবে স্বদেশ প্রত্যাবর্তন করেন
- ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা
- আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী
- জমে উঠেছে কাপ্তাই বণিক কল্যাণ সমবায় সমিতির নির্বাচন, প্রচারণায় মুখর প্রার্থীরা
- গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করলেন এমপি বাবর
- ‘বাংলাদেশকে সবুজ-বাসযোগ্য দেশে পরিণত করতে চাই’
- গোপালগঞ্জে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে পুলিশ সদস্যের স্ত্রী নিহত
- আবদুল হাই শিকদারের বই ও আমার বই
- মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত
- সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
- টানা বর্ষণে ধ্বসে পড়ল কালভার্ট, রাজস্থলীর কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
- রাঙ্গামাটি-বান্দরবান সড়কে সেতু ধ্বস: দুই জেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন
- টানা বর্ষণে প্লাবিত বাঙ্গালহালিয়া: দেড় হাজার মুরগি পানিতে তলিয়ে খামারির আহাজারি
- নগরকান্দার কমিউনিটি ক্লিনিকে মিলছে না প্রয়োজনীয় ওষুধ
- ‘টমটমে’ স্বাবলম্বী হচ্ছেন হাজারো বেকার যুবক
- নড়াইলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্বোধন
- টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চল প্লাবিত
- ফুলপুরে পৌর বিলের জলাবদ্ধতায় দুর্ভোগে মানুষ
- বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- বৃষ্টির ছড়া
- ‘মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে’
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- ‘কোনো বক্তব্য নেই’
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- আয়না থাকুক ঝকঝকে
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- ভুট্টো তেহরান থেকে কাবুল না গিয়ে আকস্মিকভাবে স্বদেশ প্রত্যাবর্তন করেন
-1.gif)







