স্বর্ণে চোখ আটকে আছে টাইগারদের!
স্পোর্টস ডেস্ক, ঢাকা : এশিয়ান গেমসে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয় ক্রিকেট ২০১০ সালে। চীনের গুয়াংজুতে বসে ১৬তম এশিয়ান গেমস। প্রথম আসরেই বাজিমাত করে বাংলাদেশ পুরুষ ও মহিলা ক্রিকেট দল। পুরুষ দল স্বর্ণ জিতলেও নারীদের রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।
দক্ষিণ কোরিয়ার ইনচিনে চার বছর পর ১৭তম এশিয়ান গেমসের আসর বসছে। ১৯ সেপ্টেম্বর শুরু হবে প্রতিযোগিতা। শেষ হবে ৪ অক্টোবর। প্রথমবার না পারলেও এবার স্বর্ণের আশা করছেন সালমা-শুকতারারা। গেমসে স্বর্ণ জয়ের জন্য হাইপ্রোফাইলের দল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার থেকে অনুশীলন শুরু করেছে টাইগ্রেসরা। রোববার থেকে ব্যাট-বল হাতে নিয়ে মাঠে নামবে ক্রিকেট দল। এ আসরে টি-টোয়েন্টি ফরমেটে মোট ১০টি দল অংশ নেবে। বাংলাদেশসহ আছে চীন, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। তবে এখনো গ্রুপ নির্ধারণ হয়নি। দুটি গ্রুপ থেকে সেরা চার দল সেমিতে খেলবে। এরপর ফাইনাল।
স্বর্ণ জয়ে বাংলাদেশের একমাত্র বাধা পাকিস্তান ও শ্রীলঙ্কা। অন্য দলগুলো আইসিসির সহযোগী দেশ। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারাতে পারলেই স্বর্ণ জয় সম্ভব। তবে কাজটা এতটা সহজ নয়। কারণ সবশেষ এশিয়ান গেমসে পাকিস্তানের মেয়েদের কাছে হেরেই রৌপ্য জয় করে সালমা বাহিনী। তবে দুই দলের রেকর্ডও বেশ সমৃদ্ধ। চারটি ম্যাচ খেলেছে দুই দল। বাংলাদেশের দুটি জয়ের বিপরীতে পাকিস্তানেরও জয় দুটি ম্যাচে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে এখনো একটি ম্যাচ খেলা হয়নি টাইগ্রেসদের।
বাংলাদেশ স্কোয়াড : রুমানা আহমেদ, শায়লা শারমিন, লতা মন্ডল, খাদিজাতুল কুবরা, ফারজানা হক, সালমা খাতুন, পান্না ঘোষ, নুজহাত তাসনিয়া, জাহানারা আলম, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, সানজিদা ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, সোহেলী আক্তার ও শাহনাজ পারভীন।
(ওএস/পি/অাগস্ট ১৭, ২০১৪)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় ভারতীয় রেনুপোনাসহ ৬৬ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২
- ২৫ বছর পূর্তিতে দেশের সবচেয়ে ইমপ্যাক্টফুল ২৫টি প্রতিষ্ঠানকে ব্র্যাক ব্যাংকের সম্মাননা
- সাতক্ষীরায় বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার ২
- সাতক্ষীরায় প্রথমবারের মতো পল্লী উন্নয়ন দিবস পালিত
- পরানদহে ভাড়াটিয়া বাহিনী নিয়ে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা শুকুর আলীর
- শ্যামনগরে বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের দুর্ভোগ
- ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, রাজবাড়ীতে ৩ পরীক্ষার্থী বহিস্কার
- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা
- পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত
- রাজৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
- গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ
- সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- এমপি আতাউরের স্বজনপ্রীতিতে ইমেজ সংকটে জামায়াত
- সোনাতলায় নানান আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
- ফুলপুর পৌরসভায় প্লাস্টিক গার্ভেজ বিন স্থাপনের উদ্বোধন
- গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন
- ‘চোখের নিমিষে বাড়িভিটা নদী খায়া গেল বাহে’
- টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
- গোপালগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন
- সংসদের সামনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের নিন্দা সিপিবির
- ঈশ্বরদীতে র্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪
- গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ ইউনিটের ৯টি ভেন্টিলেটর অকেজো
- সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম’র চা আড্ডা
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শরীয়তপুরের ডিসিকে লিগ্যাল নোটিশ
- রামগরুড়ের ছানা
- জৈন্তাপুর থানার ওসির নামে প্রতিদিন বিপুল পরিমানে চাঁদা তোলার অভিযোগ
- সালথায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- কুড়িগ্রামে সবুজ ধান ক্ষেতে জাতীয় পতাকা
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- চুল দিয়ে ৫৪, কান দিয়ে ৩২ কেজি তুলে বিশ্বরেকর্ড নারীর
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- কাঁচা মরিচ
- রাজৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
- এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, রাজবাড়ীতে ৩ পরীক্ষার্থী বহিস্কার
-1.gif)







