পুনরায় ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক, ঢাকা : শুরুতেই বিপর্যয়ে পড়েছে কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী পাকিস্তান শ্রীলংকার দেয়া ২৭১ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে। ৩৯ রানেই তারা হারিয়েছে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে (খুররম মনজুর, আহমেদ শেহজাদ, আজহার আলি ও মিজবাউল হক)। ইউনুস খান ৩ এবং আসাদ শফিক ১ রান নিয়ে অপরাজিত আছেন। প্রাসাদ ও রঙ্গনা হেরাথ নিয়েছেন ২টি করে উইকেট। জয়ের জন্য পাকিস্তানের আরো করতে হবে ২৩২ রান। হাতে আছে ৬ উইকেটে। আজকের শেষ বিকেলসহ আগামিকালের পুরো দিন ব্যাট করার সুযোগ পাবে সফরকারীরা।
এর আগে প্রথম ইনিংসে ১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লঙ্কানরা ২৮২ রানে গুটিয়ে যায়। রবিবার টেস্টের চতুর্থ দিনে ২ উইকেটে ১৭৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। দুই অপরাজিত ব্যাটসম্যান সাঙ্গাকারা ও জয়াবর্ধনে দিনের প্রথম ঘণ্টায়ই বিদায় নেন। আগের দিনের অপরাজিত ৫৪ রানের সঙ্গে আর পাঁচ রান যোগ করেই আজমলের বলে বিদায় নেন সাঙ্গা (৫৯)। দুই ওভার পর আবারও লঙ্কান শিবিরে আঘাত হানেন আজমল। ক্যারিয়ারের শেষ টেস্টের শেষ ইনিংসে ৫৪ রান করে আজমলের বলে শেহজাদকে কট দিয়ে সাজঘরে ফেরেন এই লঙ্গান গ্রেট।
১৮৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া লঙ্কানদের ত্রাতা হিসেবে আবির্ভূত হন ক্যারিয়ারের সেরা সময় কাটানো ম্যাথুজ। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একাই বুক চিতিয়ে লড়াই করেন তিনি। সপ্তম উইকেটে দিকওয়ালেকে নিয়ে ৩৫ এবং অষ্টম উইকেটে প্রাসাদকে নিয়ে ৩১ রানের জুটি গড়লে স্বাগতিকদের ইনিংস ভদ্রস্থ চেহারা পায়। মাত্র ৯৬ রানে শ্রীলংকা তাদের শেষ ৮ উইকেট হারায়।
৪ রানে লঙ্কানদের শেষ তিনটি উইকেট তুলে নিয়ে পাকিস্তান ম্যাচে ফিরে আসার চেষ্টা করে। শেষ তিন ব্যাটসম্যানের দুজনই রান আউটের খাড়ায় পড়ে সাজঘরে ফিরেন। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে সাঙ্গাকারা ৫৯ ও জয়াবর্ধনে করেন ৫৪ রান। এছাড়া থারাঙ্গা ৪৫ ও ম্যাথুজ ৪৩ রানের দুটি কার্যিকরী ইনিংস খেলেন। পাকিস্তানের পক্ষে আজমল ও ওয়াহাব রিয়াজ তিনটি করে উইকেট নেন। রেহমান নেন দুই উইকেট। এর আগে উপুল থারাঙ্গার ৯২ ও কুসল সিলভা ও ম্যাথুজের মাঝারি মানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৩২০ রান সংগ্রহ স্বাগতিক শ্রীলঙ্কা।
কুসল সিলভা ৪১ ও ম্যাথুজ করেন ৩৯ রান। শেষের দিকে ওয়ালেগাদারা ২৭ রানের কার্যাকরী ইনিংস খেলেন।পাকিস্তানের পক্ষে জুনায়েদ খান পাঁচটি এবং ওয়াহাব রিয়াজ নেন তিনটি উইকেট। আবদুর রেহমান ও সাঈদ আজমল নেন একটি করে উইকেট। সরফরাজ আহমেদের অভিষেক সেঞ্চুরিতে টেস্টের প্রথম ইনিংসে ৩৩২ রান সংগ্রহ করে মিসবাহর দল। ফলে সফরকারীরা লিড পায় ১২ রানের।
পাকিস্তানের পক্ষে সরফরাজ আহমেদ ১০৩ ও আহমেদ শেহজাদ ৫৮ রান করেন। আসাদ শফিক খেলেন ৪২ রানের ইনিংস। আজহার আলীর সংগ্রহ ৩২ রান।লঙ্কানদের হয়ে রঙ্গনা হেরাথ একাই নেন ৯ উইকেট।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
(ওএস/পি/অাগস্ট ১৭, ২০১৪)
পাঠকের মতামত:
- ‘ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে জামায়াতকে’
- সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
- নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই
- গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট
- ‘বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি’
- ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বাবুল আর নেই
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ‘১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ’
- ‘গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’
- ‘শাক দিয়ে মাছ ঢাকার হাতিয়ার গণমাধ্যম’
- ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ওমানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- লোহাগড়া পৌর নির্বাচনে নৌকার জয়
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
-1.gif)








