বারবার ব্যাটিং ধস, পরিবর্তন জরুরি বললেন ডোমিঙ্গো
স্পোর্টস ডেস্ক : লিটন দাস ও সাকিব আল হাসানের জুটিতে ম্যাচ বাঁচানোর আশা জাগিয়েছিল বাংলাদেশ। মাত্র ৫৩ রানে ৫ উইকেট পতনের পর দুজন মিলে ষষ্ঠ উইকেটে যোগ করেন ১০৩ রান। কিন্তু লিটনের বিদায় জুটি ভাঙার পর আর মাত্র ১৩ রান তুলতে গুটিয়ে যায় দল। ফলে শ্রীলঙ্কার সামনে দাঁড়ায় ২৯ রানের মামুলি লক্ষ্য।
মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসেই দুইবার ঘটলো ব্যাটিং ধস। প্রথমবার টপঅর্ডারের ব্যর্থতায় ২৩ রানে পড়ে ৪ উইকেট। পরে লেজের সারিতে ১৩ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন পাঁচ ব্যাটার। এর আগে প্রথম ইনিংসেও ২৪ রানে ৫ উইকেট হারিয়ে ভয়াবহ বিপদে পড়ে গিয়েছিল স্বাগতিকরা।
শুধু এই ম্যাচ নয়, সাম্প্রতিক সময়ে প্রায় নিয়মিতই ঘটছে বাংলাদেশের ব্যাটিং ধসের ঘটনা। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫৩ ও ৮০ রানে গুটিয়ে গিয়েছিল মুমিনুল হকের দল। এর আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও ছিল ৮৭ রানে অলআউট হওয়ার ঘটনা।
সবমিলিয়ে ব্যাটিং নিয়ে একদমই স্বস্তির সুযোগ নেই বাংলাদেশের। এমনকি দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোও জানেন না, কী কারণে এভাবে ব্যর্থ হচ্ছেন ব্যাটাররা, পারছেন না ব্যাটিং ধস ঠেকাতে। তবে টাইগারদের হেড কোচ জানিয়েছেন, এ অবস্থা থেকে উত্তরণে পরিবর্তন আনা জরুরি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেছেন, ‘আমরা যদি এর (ব্যাটিং ধস) কারণ জানতাম, তাহলে তো এটি হতো না। তবে আমাদের অবশ্যই কিছু করতে হবে। সেটি হতে পারে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা। মানে দেখুন, দুই ইনিংসে ২০ রানে ৪ ও ২৫ রানে ৫ উইকেট- এই অবস্থা থেকে আপনি টেস্ট জিততে পারবেন না।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের অবশ্যই এ বিষয়ে নজর দিতে হবে এবং কিছুতে পরিবর্তন আনতে হবে। গত ছয় থেকে আট মাসে এটি অনেকবার হয়েছে। কিছু তো বদলাতে হবেই। সেটি ব্যাটিং অর্ডারে পরিবর্তন হোক কিংবা একাদশে দুই-একটি পরিবর্তন। আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
(ওএস/এসপি/মে ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- ‘জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন’
- ‘গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই’
- ভিসা ব্যবস্থা আরো সহজ করলো ভারত
- ‘ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার’
- ‘আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে’
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী কর্নেল বাজার এলাকায় পাকসেনাদের এ্যামবুশ করে
- ‘রক্তের দাগ শুকায়নি, ফ্যাসিজম ভারত থেকে উঁকি দিচ্ছে’
- উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যা
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
- ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে আলোচনা, নগরকান্দায় বন্ধ ছয় মিষ্টির দোকান
- গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত
- সালথায় আ'লীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল
- চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার ফেরত, এক ডিলারকে জরিমানা
- সততা ও সাহসিকতার বিজয়, একজন শরীফ উদ্দিনের গল্প
- সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
- সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন
- ডেঙ্গু কেড়ে নিলো আরও চার প্রাণ
- ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ
- কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটির প্রকল্প
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- মুকুটি আর কুকুটি
- ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








