‘সরকারের দাতা প্রতিষ্ঠানগুলোকে মাঝে মাঝে নন্দিত করা উচিত’
স্টাফ রিপোর্টার : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন সরকারের বেশি ব্যবসা করা উচিত নয়। বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে ইডকল’র (ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লি.) সরকারি লভ্যাংশ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে ইডকল’র পক্ষ থেকে সরকারের শেয়ারের লভ্যাংশ বাবদ (২০১২-১৩ অর্থবছর) ১৪ কোটি টাকার চেক অর্থমন্ত্রীর হাতে হস্তান্তর করা হয়।
অর্থমন্ত্রী বলেন, সরকারের কাজ তদারকি করা। প্রাইভেট সেক্টরের রেগুলেট করা।
তিনি বলেন, দাতা প্রতিষ্ঠানগুলোকে মাঝে মাঝে নন্দিত করা উচিত। কারণ হিসেবে বলেন, বিশ্বব্যাংকের ধারণার ভিত্তিতে ইডকল প্রতিষ্ঠা করা হয়। ইডকল একটি সফল প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছে।
চেক হস্তান্তর শেষে অর্থমন্ত্রী বলেন, অনেকে বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো লোকসান করে। অনেক ক্ষেত্রে মুনাফাও করে, এটিই তার প্রমাণ।
২০১২-১৩ অর্থবছরে শেয়ারের মুনাফা বাবদ রাষ্ট্রীয় কোষাগারে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ১০ কোটি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ১৪ কোটি ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ৪৫ কোটি ৫৬ লাখ ২৫ হাজার টাকার চেক অর্থমন্ত্রীর হাতে হস্তান্তর করে।
পুজিঁবাজারে সরকারের অন্যতম সফল প্রতিষ্ঠান হিসেবে আইসিবি’র ভূমিকা আরও জোরদার করে দ্রুত অর্থনৈতিক বিকাশে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী।
বিডিবিএলের পক্ষ থেকে বলা হয়, কার্যক্রম শুরুর পর থেকে অগ্রগতি অব্যাহত রয়েছে। ২০১০ সালে বিডিবিএল মোট ৬৪ কোটি ৪৪ লাখ টাকা নিট মুনাফ করে। একইভাবে ২০১১ সালে ৬৮ কোটি ৬০ লাখ টাকা, ২০১২ সালে ৮৩ কোটি ৭০ লাখ টাকা এবং ২০১৩ সালে ১০২ কোটি ১ লাখ টাকা নিট মুনাফা অর্জিত হয়।
২০১২ সালে ব্যাংকের মোট আমানতের পরিমাণ ছিল ১ হাজার ২০৪ কোটি ৩২ লাখ টাকা, যা ২০১৩ সালের শেষে এসে ১ হাজার ৯৯৮ কোটি ৮৮ লাখ টাকায় উন্নিত হয়েছে। বিডিবিএল'র বর্তমানে কোনো মূলধন ও প্রভিশন ঘাটতি নেই বলে অনুষ্ঠানে জানানো হয়।
অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/আগস্ট ১৪, ২০১৪)
পাঠকের মতামত:
- 'রাজাকাররা দেশের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিচ্ছে'
- গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খানের দাফন সম্পন্ন
- রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন শুরু
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ, বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম
- সার ব্যবসায়ী আতাউর হত্যাকারীদের ফাঁসির দাবি, গ্রেপ্তার ২
- দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা, শ্যামনগরে ৭১টি মন্ডপে চলছে পূজার প্রস্তুতি
- সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি করার দায়ে ডিলারকে জরিমানা
- নগরকান্দায় সংবাদ সম্মেলন,সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
- বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
- প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে : গোবিপ্রবি উপাচার্য
- আম গাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- সুন্দরবনে জেলে ছদ্মবেশী ৬ হরিণ শিকারী আটক, ফাঁদ-জাল ও নৌকা জব্দ
- রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
- সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার
- কালিগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় দোকানের ৬০ লাখ টাকার মালামাল লুট, বাধা দেওয়ায় তিনজনকে পিটিয়ে জখম
- ভোগদখলে থাকা জমি নিয়ে বিরোধ, জাকিরুলের সংবাদ সম্মেলনের প্রতিবাদ খলিলুরের
- ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারিতে উত্তীর্ণ বিএনপি নেতার স্ত্রী!
- কাপ্তাইয়ে ক্রীড়া সামগ্রী ও জার্সি উপহার দিলেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- সমঝোতার কূটনীতি, সাম্রাজ্যবাদ ও ভূরাজনীতির নির্মম শিক্ষা
- রূপপুরের প্রথম ইউনিটে নভেম্বরের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদনের আশা
- জামালপুরে জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলা-মারধর, থানায় অভিযোগ
- জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- পঞ্চগড়ের তেঁতুলিয়ার ৭ ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
-1.gif)








