পুঁজিবাজারে আসার অপেক্ষায় ৫ কোম্পানি
স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে আসার আপেক্ষায় আছে বস্ত্র, সিমেন্ট ও প্রকৌশল খাতের ৫টি কোম্পানি। প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহে আগ্রহী এরা। কোম্পানি ৫টি হচ্ছে- মেট্রোসেম সিমেন্ট লিমিটেড, শামসুল আলম রিয়েল এস্টেট, গ্যালাক্সি সোয়েটার এন্ড ইয়ার্ন, ইফাদ অটোস লিমিটেড ও করিম স্পিনিং লিমিটেড।
জানা গেছে, আলফা ক্যাপিটালের সঙ্গে তিনটি কোম্পানির কো-ইস্যু ম্যানেজার হিসাবে আছে বানকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানি ৩টি হচ্ছে-ইফাদ অটোস লিমিটেড,করিম স্পিনিং লিমিটেড ও মেট্রোসেম সিমেন্ট লিমিটেড।
জানা গেছে, কোম্পানি পাঁচটি বাজার থেকে প্রায় ৫৬৮ কোটি ৬২ লাখ টাকা সংগ্রহ করতে চায়। তবে সব কিছুই নির্ভর করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের উপর। কোম্পানি পাঁচটির ইস্যু ম্যানেজার আলফা ক্যাপিটাল লিমিটেড ও বানকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ইতোমধ্যে তাদের খসড়া প্রসপেক্টাস বিএসইসিতে জমা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মেট্রোসেম সিমেন্ট লিমিটেড ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা দরে শেয়ার বিক্রির জন্য আবেদন করেছে বিএসইসির কাছে। বিএসইসি’র অনুমোদন পেলে এ কোম্পানি ৩ কোটি শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করবে ৯০ কোটি টাকা।
আর শামসূল আলম রিয়েল এস্টেট ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৩৫ টাকা প্রিমিয়ামসহ ৪৫ টাকা দরে শেয়ার বিক্রির জন্য আবেদন করেছে বিএসইসির কাছে। বিএসইসি’র অনুমোদন পেলে এ কোম্পানি ৩ কোটি শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করবে ১৩৫ কোটি টাকা।
এদিকে, গ্যালাক্সি সোয়েটার এন্ড ইয়ার্ন ডায়িং বাজার থেকে ১২৮ কোটি টাকা সংগ্রহ করতে চায়। এ জন্য তারা বাজারে ৪ কোটি শেয়ার ছাড়বে। এ কোম্পানিটি ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ২২ টাকা প্রিমিয়াম চেয়েছে।
জানা গেছে, ইফাদ অটোস লিমিটেড ৩৫ টাকা প্রিমিয়ামসহ ৪৫ টাকা দরে শেয়ার বিক্রির জন্য আবেদন করেছে। এ কোম্পানিটি ২ কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ইস্যুর মাধ্যমে ৯৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করবে।
করিম স্পিনিং আইপিও’র মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করবে ১২০ কোটি টাকা। কোম্পানিটি ৩ কোটি শেয়ার ইস্যু করে এ টাকা সংগ্রহ করবে। এ জন্য কোম্পানিটি ৩০ টাকা প্রিমিয়ামসহ ৪০ টাকা দরে শেয়ার বিক্রির অনুমোদন চেয়ে আবেদন করেছে। বিএসইসি অনুমোদন দিলে কোম্পানিটি বাজারে শেয়ার ইস্যুর মাধ্যমে টাকা সংগ্রহের কার্যক্রম শুরু করবে।
(ওএস/এটিআর/আগস্ট ১৫, ২০১৪)
পাঠকের মতামত:
- ঢাকা স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনী পাকসেনাদের একটি জীপের ওপর আক্রমণ চালায়
- শাশুড়িকে মারধরে থানায় অভিযোগ, সালিসি মীমাংসার পর পাল্টা মামলা ছেলের বউয়ের
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
- ‘জনগণ নিরাপদে ঘুমাতে না পারলে সেই সরকার দরকার নেই’
- যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ভালুক ও মৌমাছির গল্প
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








