‘চালের দাম বেশি হলেও কেউ না খেয়ে নেই’
স্টাফ রিপোর্টার : দেশে চালের দাম কিছুটা বেশি হলেও কোনো মানুষ অস্বস্তিতে নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, চালের দাম বেশি হলেও কেউ না খেয়ে নেই। বছরের এ সময়টায় আগে দুর্ভিক্ষ হতো। এখন কোনো মানুষ না খেয়ে নেই। বেশি দামে চাল কিনতে হলেও আয় বাড়ায় মানুষের মধ্যে কোনো অস্বস্তি নেই।
বিশ্ব খাদ্য দিবস ২০২১ উদযাপন উপলক্ষে শুক্রবার (১৫ অক্টোবর) কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মন্ত্রী।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম এবং এফএওর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কৃষিমন্ত্রী। চালের দাম প্রসঙ্গে তিনি বলেন, আগে চালের দাম কম ছিল। কিন্তু তখন একদিনের ইনকাম (আয়) দিয়ে গরিব মানুষ তিন চার কেজি চাল কিনতে পারতো না। এখন একদিনের ইনকামের টাকায় ১০ থেকে ১২ কেজি চাল কিনছে পারছেন।
তিনি বলেন, দ্রুত জনসংখ্যা বাড়ছে এ দেশে। প্রতি বছর দেশে ২৪ লাখ মানুষ বাড়ছে। বিশ্বের বহু দেশে এ পরিমাণ মানুষেই বসবাস করেন না।তার মধ্যে আবার আমাদের কৃষি জমি কমছে। তারপরও আমরা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি।
চালের দাম বাড়ার বড় কারণ হিসেবে নন হিউম্যান কনজাম্পশন বলে মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, আমাদের উৎপাদিত চাল বহুক্ষেত্রে ব্যবহার হচ্ছে। মানুষ চাল গরু ও ছাগলকে খাওয়াচ্ছে। মৎস্য, পোল্ট্রি, হাঁসের খামারে ধান-চাল ও বাই প্রোডাক্ট ব্যবহার হচ্ছে। সেক্ষেত্রে কত চাল নন-হিউম্যান কনজাম্পশনে যাচ্ছে তার হিসাব নেই।
সবজিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম বাড়ার কারণ হিসেবে বাজার ব্যবস্থাপনাকে দায়ী করে মন্ত্রী বলেন, এ সময় আমি দেখেছি, যেখানে ফুলকপি হচ্ছে সেখানে বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা। সেটা ঢাকায় এসে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। রাস্তায় চাঁদা নেওয়া হচ্ছে। বাজারে সিন্ডিকেট। হাত ঘুরে ঘুরে দাম বাড়ছে। কারণ দুর্বল বাজার ব্যবস্থাপনা। এ নিয়ে কাজ করতে হবে সংশ্লিষ্টদের।
(ওএস/এএস/অক্টোবর ১৫, ২০২১)
পাঠকের মতামত:
- সীতাকোট বিহার ও কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা
- পঞ্চগড়ে দিনব্যাপী শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হলো ক্রীড়া উৎসব
- ফরিদপুরে সরকারি জমিসহ একটি সার্বজনীন দূর্গা মন্দির স্থায়ী দখল
- ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের সেই মূর্তিসহ গ্রেপ্তার ২
- ‘আমরাও চাই দেশে ফিরে আসুন, বিচারের মুখোমুখি হোন’
- দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ
- ‘সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ’
- ইন্দিরা গান্ধী বাংলাদেশ সমস্যা নিয়ে আলোচনার জন্য মস্কো রওয়ানা হন
- গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অবদানে পিপিএম-সেবা পেলেন এসআই মেহেদী
- নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
- নড়াইলে পুকুরপাড়ে পড়ে ছিল মরদেহ, উদ্ধার করল পুলিশ
- নড়াইলে শ্রমিকদল নেতা শেখ হুমায়ূন কবিরের ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
- গোপালগঞ্জে শৈলদাহ নদীতে বিলীন হচ্ছে সড়ক
- এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের শেষ ষোলোয় বাংলাদেশ
- ‘মাদক নির্মূলে ঐব্যবদ্ধ প্রয়াস প্রয়োজন’
- দাম কমেছে স্বর্ণের
- বাইবেল জ্ঞান না থাকায় যুক্তরাষ্ট্রে কমছে ইসরায়েলের প্রতি সমর্থন
- ‘রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে, ক্ষমতা নয়’
- ‘ফ্যাসিস্ট ও গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে’
- ‘হাসতে কোনো পরিকল্পনা লাগে না’
- আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের আরেকটি ইউনিট
- সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার
- ফরিদপুরে এক প্রবাসী নারীকে প্রতিবেশি পরিবারের মারধরের অভিযোগ
- আজো কাঁদে
- পঞ্চগড়ে নৌকার দুই সমর্থককে ছুরিকাঘাত, আটক ১
- আমার বটবৃক্ষ
- মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিকৃবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির আল্টিমেটাম
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- ফরিদপুরে বঙ্গবন্ধু স্বাধীনতা বইমেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
- কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
- গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- অন্ধ মানুষ
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- বিশ্ব সমুদ্র দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকতের সামুদ্রিক বর্জ্য পরিস্কার
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
-1.gif)








