‘এ বছর চাল আমদানির প্রয়োজন হবে না’
স্টাফ রিপোর্টার : কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, একসময় আশ্বিন-কার্তিক মাসে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় মঙ্গা হতো। এখন অশ্বিন মাস চলছে। তারপরও চালের কোনো সংকট নেই। এমনকি এ বছর চাল আমদানি করতে হয়নি। আশা করছি এ বছর আর চাল আমদানি করতে হবে না। দাম স্থিতিশীল থাকবে।
সোমবার (২ অক্টোবর) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশের কৃষির রূপান্তর: কাজী বদরুদ্দোজার আবদান’ শীর্ষক বিএজেএফ জাতীয় কৃষি সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী। বিএজেএফর সভাপতি গোলাম ইফতেখার মাহমুদের সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন বিএজেএফ সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।
এসময় কাজী বদরুদ্দোজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষির রূপান্তর শুরু করেছিলেন কাজী বদরুদ্দোজা। তিনি এ দেশের সনাতন কৃষিকে বিজ্ঞানভিত্তিক করে গড়ে তুলেছিলেন, যা সুফল এখন আমরা ভোগ করছি। তবে এ রূপান্তরের দ্বিতীয় অংশটি এখন বড় চ্যালেঞ্জের। ধান রোপণ থেকে শুরু করে মাড়াই পর্যন্ত এখন যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষির আধুনিকায়ন ও বাণিজ্যিকীকরণ করতে হবে।
আব্দুর রাজ্জাক বলেন, এমন কৃষির রূপান্তরে কাজী বদরুদ্দোজা ছিলেন দূরদর্শী। তিনি ছিলেন আধুনিক কৃষির স্বপ্নদ্রষ্টা। রূপান্তরে তিনি কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। সব বিজ্ঞানীর এ ক্ষমতা থাকে না। যেটা বদরুদ্দোজার মধ্যে ছিল।
বিশেষ অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. হামিদুর রহমান বলেন, কৃষি গবেষণা কাউন্সিল যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে পাঁচ তারকা হোটেল হওয়ার কথা ছিল, কিন্তু কাজী বদরুদ্দোজা বঙ্গবন্ধুর সঙ্গে সরাসরি কথা বলে কৃষি গবেষণা কাউন্সিল তৈরির অনুমোদন নিয়ে আসেন।
এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, কৃষিতে আমরা বিনিয়োগ বাড়িয়েছি, যাতে করে আমদানিনির্ভরতা কমিয়ে রপ্তানিতে যেতে পারি। এ জন্য বেসরকারি খাতকে সংযুক্ত করতে হবে। আমরা ব্যাংকগুলো বিনিয়োগের মাত্র ৩ শতাংশ কৃষিখাতে বিনিয়োগ করতে পারি, কিন্তু এত কম বিনিয়োগ দিয়ে কৃষিখাতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। আমরা চাই মোট বিনিয়োগের ৫ শতাংশ যাতে কৃষিখাতে বিনিয়োগ করা যায়।
এসিআই এগ্রিবিজনেসের প্রধান ড. ফা হ আনসারী বলেন, আগামী দিনের কৃষির চ্যালেঞ্জ আছে। কারণ আর্দ্রতা বেড়ে যাওয়ার নতুন ধরনের রোগ-বালাই বেড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের জন্য বৃষ্টিপাত ও দীর্ঘমেয়াদি শীতের প্রভাব তাপমাত্রা, সি-লেবেল, লবণাক্ততাও বাড়বে। দ্রুত ক্লাইমেট স্মার্ট ফসলের জাত উদ্ভাবন ও সম্প্রসারণের স্বক্ষমতা পাশাপাশি ইয়েল্ড গ্যাপ কমানো, প্রিসিশন, এগ্রিকালচারের ব্যবহার বাড়ানো প্রয়োজন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক দেবাশীষ সরকার বলেন, আমাদের দেশে জমি কমে আসছে। এ কারণে ভবিষ্যতের খাদ্যনিরাপত্তা নিশ্চিতে বিকল্প ব্যবস্থায় কীভাবে খাদ্য উৎপাদন করা যায় সেটি ভাবতে হবে। আমাদের আরও একটি সংকট হলো জলবায়ু পরিবর্তন। তীব্র তাপপ্রবাহ, অনিয়মিত বর্ষা, অতিবৃষ্টি, খরা, জলাবদ্ধতা ও লবণাক্ততা নিয়ে সমস্যা রয়েছে। আমরা চেষ্টা করছি কীভাবে জলবায়ুসহিষ্ণু জাত উদ্ভাবনের মাধ্যমে এ সংকট থেকে উত্তরণ করা যায়।
এসময় বাংলাদেশের কৃষির রূপান্তরবিষয়ক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যাবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
দুদিনব্যাপী জাতীয় কৃষি সম্মেলনের প্রথম দিনে জাতীয় এ সেমিনার আয়োজন করা হয়। এসময় বিএজেএফের প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে। এছাড়া প্রথম ও দ্বিতীয় দিনে দেশের ৬০ জন কৃষি সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ আয়োজনে সহযোগিতায় রয়েছে এনআরবিসি ব্যাংক, এসিআই এগ্রিবিজনেসেস ও দি সিটি ব্যাংক লিমিটেড।
(ওএস/এসপি/অক্টোবর ০২, ২০২৩)
পাঠকের মতামত:
- পহেলা আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা
- দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, তথ্য লুকাতে হাসপাতালে সাংবাদিক প্রবেশে বাধা
- প্রাথমিক বৃত্তিতে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
- কাপ্তাইয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু
- বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগ
- জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি
- আদমদীঘি উপজেলা শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২
- মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, নিজেই দিলেন পুলিশে
- ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন সুবিধা পাবেন এসইএলের গ্রাহক ও কর্মীরা
- একজন জমির উদ্দিন সরকার
- হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তারে ঐক্য পরিষদের ক্ষোভ, মুক্তির দাবি
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি
- পাঁচ বছরে বাংলাদেশ ও উগান্ডার ৪ লাখ শিশু পাবে খেলাভিত্তিক শিক্ষার সুযোগ
- ‘প্রধানমন্ত্রীর বরিশাল সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়’
- আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- গাজীপুর সিভিল সার্জন’র বিরুদ্ধে বিভাগীয় মামলা
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
- প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে কৌশিকের গৌরবময় সাফল্য
- সুবর্ণচরে জমির বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেয়ার অভিযোগ
- মুকসুদপুরে হাজারও বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সমাগম
- বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াবে বিসিবি
- দুর্যোগে মানুষ-প্রাণী সবার পাশে দাঁড়ানোর বার্তা নিলয়ের
- ‘দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন’
- ‘দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না’
- সোনার দাম কমলো
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- একজন জমির উদ্দিন সরকার
- প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে কৌশিকের গৌরবময় সাফল্য
- ‘কোনো বক্তব্য নেই’
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- আয়না থাকুক ঝকঝকে
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- চাষী
১৩ জুলাই ২০২৬
- ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন সুবিধা পাবেন এসইএলের গ্রাহক ও কর্মীরা
- ‘দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না’
- সোনার দাম কমলো
-1.gif)







