র্যাব বিলুপ্ত করার সময় আসেনি
চৌধুরী আ. হান্নান : দু-একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে র্যাব এখনও সাধারণ মানুষের কাছে গ্রহনযোগ্য বাহিনী। আইন শৃঙ্খলার চরম অবনতির সময় প্রয়োজনের ত্যাগিদে এই এলিট ফোর্সের সৃষ্টি হয়েছিল।
বিগত ১০ বছর প্রায় ৮০০ হত্যাকান্ড ঘটনার জন্য র্যাবকে দায়ী করেছে আন্তর্জাতিক মানবধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। র্যাবকে ঘাতক বাহিনী উল্লেখ করে একে বিলুপ্ত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি পাঠিয়েছে নিউইয়র্ক ভিত্তিক সংস্থাটি।
একটি সশস্ত্র বাহিনীর ১০ বছরের সাফল্য ও ব্যর্থতার পরিসংখ্যান ভিত্তিক হিসাব সাধারণ জনগণের নিকট জরুরী নয়। তাদের কাছে বেশী জরুরী আতংকহীন পথচলা-শান্তিপূর্ণ জীবনযাপন। বিগত মসয়ে ‘ক্রস ফায়ারে’ যত লোক মারা গেছে তাদের অধিকাংশই বড় ধরণের অপরাধে অভিযুক্ত এবং অনেকেই হত্যা মামলার আসামী। তবে র্যাবের অপারেশনে কিছু নিরাপরাধ লোক মারা গেছে বলে জনমনে বিশ্বাস রয়েছে। আগাছা পরিস্কার করতে গেলে দু-একটি ভাল গাছের চারাও নষ্ট হয়। অথবা এক্ষেত্রে নিরাপরাধ লোকের মৃত্যুকে দুর্ভাগ্য বলে মেনে নিতে হবে।
দেশের বর্তমান বিচার ব্যবস্থায় একজন হত্যা মামলার আসামীকে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করতে ৫/১০ বছর লেগে যায়। তারপর আবার রয়েছে এক ভয়ংকর অস্ত্র-রাষ্ট্রপতির ক্ষমা। কোন কোন ক্ষেত্রে দেখা গেছে যত বড় অপরাধী তার শাস্তি কার্যকর হওয়ার সম্ভবনা তত কম। যার ক্ষমতা (রাজনৈতিক বা অর্থনৈতিক) আছে তার জন্য সকল সুবিধা বিদ্যমান। তার পক্ষে জেলখানাকে ‘স্বর্গে’ পরিনত করা কোন অসম্ভব বিষয় নয়। এ অবস্থায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে সরকারের বিশেষ বাহিনী গঠন করা অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। কিন্তু যুগে যুগে দেশে সরকারের গঠিত নিজস্ব বাহিনী অনিদিষ্ট সময় ধরে পরিচালনার ফল শুভ হয়নি। এই ধরনের বাহিনী প্রথম দিকে সরকার টিকিয়ে রাখতে বাড়তি শক্তি যোগায় কিন্তু ধীরে ধীরে তা দলীয় বাহিনীতে পরিনত হয়ে পড়ে এবং শেষ দিকে সরকার পতন ত্বরান্বিত করে।
হিউম্যান রাইটস ওয়াচের চিঠির মধ্যে আমেরিকার কোন নতুন কুটনীতিক অনুপ্রবেশ কিনা তা ভেবে দেখার সময় এখন। নিকট অতীতে বাংলাদেশের অভ্যন্তরিন কয়েকটি বিষয়ে হস্তক্ষেপ করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে সমর্থ হয়নি। বাংলাদেশের জন্ম-লগ্নে আমেরিকা আমাদের শত্রু রাষ্ট্র ছিল, যুদ্ধাপরাধী বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য তাদের রাষ্ট্রদূত ড্যান মজীনার মাধ্যমে নানা রকম কুটনৈতিক তৎপরতা চালিয়েছে। বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে লিখিত অলিখিত অনেক নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। একটি ছোট্ট দেশের নিকট আপাত কুটনৈতিক পরাজয় আমেরিকাকে আহত ব্যাঘ্র করে তুলবে।
বিশ্বের একটি পরাশক্তির রক্তচক্ষু উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীন পররাষ্ট্রনীতি মর্যাদার সাথে সমুন্নত রাখতে সক্ষম হয়েছেন। এশীয় অঞ্চলের দেশগুলো তা বিস্ময়ের সাথে প্রত্যক্ষ করেছে। পৃথিবীর অপর পিষ্ঠের অন্য গোলার্ধের এক দেশ এশীয় অঞ্চলে মোড়লগিরি করবে, সে দিন হয়ত ফুরিয়ে আসছে। প্রতিবেশী দেশ ভারত এখন বিশ্বরাজনীতিতে এমন এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে যে মার্কিন রাষ্ট্রকে এদিকে উঁকি দিতে হলে চীন ও ভারতের মনোভাব বুঝতে হবে।
র্যাব বিলুপ্তি বা সংস্কারের বিষয়ে মানবাধিকার সংস্থাটির চিঠি কোন ভুমিকা রাখবে না। সিদ্ধান্ত নিবে কেবল বাংলাদেশ সরকার। বিগত ১০ বছরে কিছুটা সুনাম ক্ষুন্ন হলেও র্যাব আছে বলেই আমরা ঘুমাতে পারি। সন্ত্রাসীদের নিকট র্যাব এখনও এক আতংকের নাম।
লেখক : সাবেক ব্যাংকার।
পাঠকের মতামত:
- ঢাকা স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনী পাকসেনাদের একটি জীপের ওপর আক্রমণ চালায়
- শাশুড়িকে মারধরে থানায় অভিযোগ, সালিসি মীমাংসার পর পাল্টা মামলা ছেলের বউয়ের
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
- ‘জনগণ নিরাপদে ঘুমাতে না পারলে সেই সরকার দরকার নেই’
- যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ভালুক ও মৌমাছির গল্প
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








