আগস্ট হোক শপথ নেয়ার মাস
চৌধুরী আ. হান্নান : বাঙালীর নিকট আগস্ট আসে বেদনা নিয়ে, কান্না নিয়ে। আওয়ামী লীগ ও এর অংগ সংগঠন মাসব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে জাতির পিতার হত্যার করুণ শোক গাঁথা স্মরণ করে থাকে। অন্য কোন রাজনৈতিক দলকে এ শোকবহ ঘটনা স্মরণ করতে দেখা যায় না। বঙ্গবন্ধু কেবল আওয়ামী লীগের নন, তিনি বাংলাদেশের জাতির পিতা। আওয়ামী লীগ ও সমমনা দলের সরকার আছে বলেই ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা সম্ভব হচ্ছে।
১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জাতীয় চার নেতার হত্যার পর ও হত্যাকারী ও দেশী বিদেশী নেপথ্য নায়কদের সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। তারা বাংলাদেশকে পাকিস্তানের সাথে জোড়া দিতে না পারলেও দেশটাকে করে দিল উত্তাল নদীতে মাঝিবিহীন নৌকা।
গত ৪২ বছরের মধ্যে একটা দীর্ঘ সময় স্বাধীনতার বিরুদ্ধ শক্তি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। ইতিহাস মুছে ফেলা, ইতিহাস বিকৃত করার এক মহোৎসব চালানো হয়। তারা ইতিহাসের এক প্রাচীন রাজার কথা মনে করিয়ে দেয়।
প্রায় ২২৫০ বছর পূর্বে ওয়াং চেং নামে চীন দেশে এক রাজা ছিলেন। নিজের সম্পর্কে তার অতি উচ্চ ধারণা। তিনি চাইতেন তার লোকেরা অতীত ইতিহাস ভুলে যাবে। ইতিহাস শুরু হবে তার সময় থেকে। তার পূর্বে অনেক সফল রাজা ছিলেন। তাতে কী? আদেশ জারী করে যে সকল বই পুস্তক ইতিহাস ও মর্যাদাবান লোকদের নিয়ে লেখা হয়েছে, সে গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছিল। অনেক পন্ডিত ব্যক্তিগণ যারা তাঁদের প্রিয় বই গুলো লুকিয়ে রাখার চেষ্টা করেন তাঁদের জীবন্ত কবর দেয়া হয়েছিল। খৃষ্টপূর্ব ২০৭ এ তার মৃত্যুও পরই তার সকল কর্মের পরিসমাপ্তি ঘটে। তিনি ইতিহাসের নায়ক হতে চেয়েছিলেন কিন্তু ইতিহাস তাকে খলনায়ক হিসেবে চিহ্নিত করেছে।
‘৭৫ এর ১৫ আগস্টের পর যারা বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে মুছে দিযে নতুন ইতিহাস রচনায় ব্রতী হয়েছেন তারাও একদিন খলনায়কে পরিনত হবেন। মানুষ যদি ইতিহাসের শিক্ষা গ্রহণ করতো তাহলে পৃথিবীর চেহারা অন্য রকম হতে পারতো।
আগস্ট ট্রাজেডিতে দৈবক্রমে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সব হারানোর বেদনা নিরন্তর বয়ে চলেছেন।
হাসিনা সরকারের কাছে আমাদের অনেক বাড়তি প্রত্যাশা। যাঁর হারানোর কিছু নেই, লোভ লালসা নেই, অপরকে দেয়ার জন্য বিধাতা তাঁকে অসীম ক্ষমতা দেন।
গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ চাই কিন্তু তার আগে চাই মুক্তিযুদ্ধের চেতনার প্রাতিষ্ঠানিক রূপ। মানবাধিকার চাই কিন্তু তার পূর্বে চাই সন্ত্রাস মুক্ত সমাজ এবং শান্তিপূর্ণ জীবন যাপনের নিশ্চয়তা।
রাজনৈতিক অঙ্গনে বর্তমান সরকারের বৈধতা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। তবে বর্তমান মন্ত্রী পরিষদের সদস্য নিয়েগের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সততা ও দক্ষতাকে প্রাধান্য দিয়েছেন বলে আলোচনা আছে। প্রধান বিরোধীদল জামায়াত সমর্থিত বিএনপি চায় এখনই সংলাপ শুরু করতে এবং অবিলম্বে নতুন করে নির্বাচন। সরকারের পক্ষ থেকে অনেকে বলে দিয়েছেন পাঁচ বছর শেষেই নির্বাচন হবে এবং এখনই কোন সংলাপ নয়। সংঘাতের আশংকা স্পষ্ট। কিন্তু মানুষ নিকট অতীতের রাজনৈতিক বিভীষিকার পুনারাবৃত্তি চায় না।
আওয়ামী লীগ সরকারকে গত টার্মে বেশির ভাগ সময় ব্যয় করতে হয়েছে গদি সামলাতে, কাজ করবে কখন? একটি নির্বাচিত সরকারকে উৎখাত করার বিরোধীদল যে আপ্রাণ প্রচেষ্টা চালায় তাতে মনে হয়েছিল, তারা রাজনীতি করে কেবলই ক্ষমতা দখলের জন্য। গত সংসদের মোট কার্যদিবস ৪১৮ দিনের মধ্যে বিরোধীদল সংসদে উপস্থিত ছিল ৭৬ দিন। তাঁদের নেত্রী উপস্থিত ছিলেন মাত্র ১০ দিন। এমন বিরোধীদল নিয়ে আমজনতার কী লাভ? কালপরিক্রমায় বিএনপি এখন যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামের কোলে ঘুমিয়ে পড়া জনবিচ্ছিন্ন একটি দলের নাম।
রাজনৈতিক প্রজ্ঞা ও কল্যাণমূলক কাজ করে সরকারের জনবান্ধব হওয়ার চেষ্টা করার সময় এখন। গত বছর শেষের দিকে বিএনপি জামায়াতের তাণ্ডব, হেফাজতে ইসলামের উত্থানে সরকার যখন দিশেহারা, খর-রোদে এক পসলা বৃষ্টির মত উপস্থিত হয় শাহবাগের ‘গণজাগরণ মঞ্চ’। সরকার তা ঠিকই কাজে লাগিয়ে হাঁপ ছাড়ার সুযোগ পায়।
‘৭১ পরবর্তী প্রজন্ম পাঠ্য পুস্তক পাঠ করে মুক্তিযুদ্ধ বুঝতে পারেনি, বিভ্রান্ত হয়েছে কেবল। এটা জাতির এক বড় ব্যর্থতা। তারা নিজ আগ্রহে এবং বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তির ব্যাপক বিবর্তনের কল্যাণে অবশেষে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বুঝতে সক্ষম হয়েছে। মুক্তিযুদ্ধের গৌরব গাথা হৃদয়ে ধারণ করে বাংলাদেশের সর্বত্র বড় হচ্ছে পরবর্তী প্রজন্ম। শোক আর কান্না এবার রূপান্তরিত হবে শক্তিতে এবং আগস্ট হবে আমাদের শপথ নেয়ার মাস। বাংলাদেশকে স্বীকার করে না এমন শক্তি আর কখনও রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হবে না। বঙ্গবন্ধুর জেষ্ঠ কন্যা দেশকে সে লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবেন - এ আমাদের প্রত্যাশা।
লেখক : সাবেক ব্যাংকার
(এএস/আগস্ট ১৪, ২০১৪)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় ভারতীয় রেনুপোনাসহ ৬৬ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২
- ২৫ বছর পূর্তিতে দেশের সবচেয়ে ইমপ্যাক্টফুল ২৫টি প্রতিষ্ঠানকে ব্র্যাক ব্যাংকের সম্মাননা
- সাতক্ষীরায় বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার ২
- সাতক্ষীরায় প্রথমবারের মতো পল্লী উন্নয়ন দিবস পালিত
- পরানদহে ভাড়াটিয়া বাহিনী নিয়ে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা শুকুর আলীর
- শ্যামনগরে বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের দুর্ভোগ
- ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, রাজবাড়ীতে ৩ পরীক্ষার্থী বহিস্কার
- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা
- পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত
- রাজৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
- গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ
- সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- এমপি আতাউরের স্বজনপ্রীতিতে ইমেজ সংকটে জামায়াত
- সোনাতলায় নানান আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
- ফুলপুর পৌরসভায় প্লাস্টিক গার্ভেজ বিন স্থাপনের উদ্বোধন
- গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন
- ‘চোখের নিমিষে বাড়িভিটা নদী খায়া গেল বাহে’
- টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
- গোপালগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন
- সংসদের সামনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের নিন্দা সিপিবির
- ঈশ্বরদীতে র্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪
- গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ ইউনিটের ৯টি ভেন্টিলেটর অকেজো
- সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম’র চা আড্ডা
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শরীয়তপুরের ডিসিকে লিগ্যাল নোটিশ
- রামগরুড়ের ছানা
- জৈন্তাপুর থানার ওসির নামে প্রতিদিন বিপুল পরিমানে চাঁদা তোলার অভিযোগ
- সালথায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- কুড়িগ্রামে সবুজ ধান ক্ষেতে জাতীয় পতাকা
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- চুল দিয়ে ৫৪, কান দিয়ে ৩২ কেজি তুলে বিশ্বরেকর্ড নারীর
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- কাঁচা মরিচ
- রাজৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
- এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, রাজবাড়ীতে ৩ পরীক্ষার্থী বহিস্কার
-1.gif)







