ক্যানসার গবেষণায় বাঙালি বিজ্ঞানীর সাফল্য
নিউজ ডেস্ক : ক্যানসারের জন্য দায়ী কয়েকটি জিনের মধ্যে মিক (এমওয়াইসি) একটি৷ প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ ক্যানসারই হয়ে থাকে এই জিনের কারণে৷ এবার মিককে নিয়ন্ত্রণের দিকে এগিয়ে গেলেন বিজ্ঞানীরা৷
আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অনিন্দ্য বাগচীর নেতৃত্বে একদল বিজ্ঞানীর একটি গবেষণা সম্প্রতি ‘নেচার জার্নালে প্রকাশিত হয়েছে।
বিষয়টি নিয়ে কথা হয় বাগচীর সঙ্গে৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, গবেষণায় পাওয়া তথ্যের ভিত্তিতে এখন ওষুধ উদ্ভাবনের কাজ শুরু হবে৷ তারপর সেটা বিভিন্ন পর্যায় পেরিয়ে রোগীদের কাছে যেতে সাত-আট বছর লাগতে পারে৷
বাগচী বলেন, প্রায় ৩০ বছর আগে মিক জিন আবিষ্কার করেন বিজ্ঞানীরা৷ এজন্য তারা নোবেল পুরস্কারও পেয়েছেন৷ ‘‘মানবদেহের জন্য প্রয়োজনীয় এই জিনের বিকৃতি ঘটলে তখনই ক্যানসার হয়,'' বলে জানান তিনি৷
সারা বিশ্বের ক্যানসার গবেষণা প্রতিষ্ঠানগুলো অনেকদিন থেকেই মিক নিয়ন্ত্রণের উপায় বের করার চেষ্টা করছে৷ কিন্তু দুটো কারণে সেটা সম্ভব হচ্ছে না বলে জানান বাগচী৷
‘এক, মানবদেহের জন্য প্রয়োজনীয় হওয়ায় মিককে সরিয়ে দেয়া সম্ভব নয়৷ আর দুই, মিকের কোনো ‘পকেট' নাই, যেখানে আটকে গিয়ে কোনো ওষুধ তার কার্যকারিতা দেখাতে পারে,'' বলেন তিনি৷
এই পরিস্থিতিতে বাগচীর দল যেটা করেছেন সেটা হচ্ছে তারা মিকের একটা ‘রেগুলেটর' বা নিয়ন্ত্রক বের করেছেন৷ ‘পিভিটিওয়ান’ নামের নন কোডিং আরএনএ-ই হলো সেই রেগুলেটর৷ ‘‘আমরা দেখেছি যে, পিভিটিওয়ানের কারণে মিক জিন বিকৃতি রূপ লাভ করে৷ আবার যদি পিভিটিওয়ানকে সরিয়ে দেয়া যায় তাহলে সেটা আগের অবস্থায় ফিরে আসে৷''
অর্থাৎ পিভিটিওয়ানকে লক্ষ্য করে যদি কোনো ওষুধ বানানো যায় তাহলে তার মাধ্যমে মিককেও নিয়ন্ত্রণ করা যাবে৷ বাগচীর দল এখন সে লক্ষ্যেই কাজ শুরু করবে বলে জানিয়েছেন৷ সূত্র: ডিডব্লিউ
(ওএস/এএস/জুলাই ২৩, ২০১৪)
পাঠকের মতামত:
- ঢাকা স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনী পাকসেনাদের একটি জীপের ওপর আক্রমণ চালায়
- শাশুড়িকে মারধরে থানায় অভিযোগ, সালিসি মীমাংসার পর পাল্টা মামলা ছেলের বউয়ের
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
- ‘জনগণ নিরাপদে ঘুমাতে না পারলে সেই সরকার দরকার নেই’
- যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ভালুক ও মৌমাছির গল্প
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








