অম্ল-মধুর যন্ত্রণায় অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক : তিন বছর আগে ৭২ কেজি ওজন নিয়ে ‘দুই পৃথিবী’ ছবির শুটিং শুরু করেছিলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। মাঝপথে ছবিটির কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে ছবিটির কাজ আবার শুরু করছেন তিনি।
নতুন করে যখন ছবিটির শুটিং শুরু করছেন, তখন অপুর ওজন কমে ৫৬ কেজিতে নেমে এসেছে। অর্থাৎ, ১৬ কেজি ওজন কমেছে তাঁর। ওজন কমিয়ে যেখানে ফুরফুরে মেজাজে থাকার কথা, সেখানে তিনি আছেন অম্ল-মধুর যন্ত্রণায়!
অপু বিশ্বাস বলেন, ‘সত্যিই অম্ল-মধুর যন্ত্রণার মধ্য দিয়ে সময় পার করছি। তিন বছর আগে যখন ছবির কাজ শুরু করেছিলাম, তখন আমার শারীরিক গঠন ছিল একরকম, এখন তা পুরোপুরি ভিন্ন। আমি নিজেকে পুরোপুরি বদলে নিয়েছি। তাই ছবিটির দৃশ্যের ধারাবাহিকতা মেলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। জানি না দর্শকেরা বিষয়টি কীভাবে গ্রহণ করেন? একটানা ছবির কাজ না করলে যা হওয়ার তা-ই হচ্ছে। তবে আমি পরিচালককে অনুরোধ করেছি, যদি সম্ভব হয় তাহলে প্রধান ধারাবাহিক দৃশ্যগুলো পুনরায় শুটিং করা যায় কি না? এতে হয়তো কিছুটা হলেও দর্শকদের কাছ থেকে মুক্তি পাওয়া যাবে।’
‘দুই পৃথিবী’ ছবিটি পরিচালনা করছেন এফ আই মানিক। সম্প্রতি ঢাকার অদূরে পুবাইলে ছবিটির শুটিং শুরু হয়। তিন বছর আগে প্রযোজকের ঝামেলার কারণে ছবিটির কাজ বন্ধ হয়ে যায় বলে জানান অপু।
অপু বিশ্বাস এখন আছেন কক্সবাজারে। সেখানে তিনি ওয়াকিল আহমেদ পরিচালিত ‘শোধ’ ছবির শুটিং করছেন। ছবিটিতে অপু অভিনয় করছেন শাকিব খানের বিপরীতে। এদিকে এবারের ঈদে শাকিব প্রযোজিত প্রথম ছবি ‘হিরো, দ্য সুপারস্টার’ ছবিতে দেখা যাবে অপু বিশ্বাসকে। ছবিটি নিয়ে খুব আশা অপুর।
(ওএস/এটিআর/জুলাই ১১, ২০১৪)
পাঠকের মতামত:
- কাজলা দিদি
- বইয়ের পাতায় গড়ে উঠুক শিশুর শৈশব
- ৩৫ বছর পেরোলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া যাবে না
- সিলেটে মুক্তিবাহিনী পাকবাহিনীর ধলাই ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- সুন্দরবনে সাপের কামড়ে গুরুতর আহত এক জেলে
- পদ্মায় নিখোঁজ ২ পর্যটকের একজনের লাশ উদ্ধার
- আদালত চলাকালিন পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ, রেজাউলের তিন মাসের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার
- আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ, জামালপুরে পাষণ্ড স্বামীর ফাঁসি
- গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি
- টাকার প্রলোভনে শিশুকে কুপ্রস্তাব, সোনাতলায় এক ব্যক্তির কারাদণ্ড
- শ্রীনগরে বসতবাড়ির সীমানা বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ২
- সালথায় চুরি-ছিনতাইসহ ১৭ মামলার আসামি মিজান গ্রেপ্তার
- মোংলা বন্দর চ্যানেলে ফের কয়লাবাহী কার্গোডুবি, সুন্দরবনের পরিবেশ বিপর্যয়ের শঙ্কা
- দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী
- দোষীদের বিচার নিশ্চিতকরণ ও নিরপরাধ শিক্ষকদের মর্যাদা রক্ষায় প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- সাতক্ষীরায় স্কুল ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার মোশাররফের ২ দিনের রিমাণ্ড
- স্মার্ট এআই ও উন্নত পারফরম্যান্স নিয়ে বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এ১৮ এলটিই
- ব্র্যাক ব্যাংকের অর্থায়নকৃত গ্রিন ফ্যাক্টরি ঘুরে দেখলেন বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাবৃন্দ
- গ্রেপ্তার আসাদুল ও মোক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধরার অপরাধে ৭ জেলে আটক
- নীলসাগর এক্সপ্রেসের ছাদে যাত্রীর টাকা-ঘড়ি ছিনতাই, গ্রেপ্তার ২
- কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান
- নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু
- শিয়াল তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল খামার শ্রমিকের
- সৌখিন কবুতর খামারী আবু সাইদ
- লিচু চোর
- লোহাগড়ায় বোমা বিস্ফোরণে হাত উড়ে গেছে আ.লীগ নেতার
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জমজমাট প্রচার-প্রচারণা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত
- পীযূষ সিকদার’র কবিতা
- যশোরে দুই দিনে আ. লীগের ৩৮ জন নেতাকর্মী আটক
- দোষীদের বিচার নিশ্চিতকরণ ও নিরপরাধ শিক্ষকদের মর্যাদা রক্ষায় প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- রাঙা প্রভাত
- লক্ষ্মীপুরে হলি গার্লস স্কুলে ফল উৎসব
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
- রোহিঙ্গা শিবির থেকে ‘আরসার ৫ শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার
- লক্ষ্মীপুর ২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মুক্তিজোটের প্রার্থী সুমন
- গাইবান্ধা- ১ আসনে ভোট কারচুপির প্রতিবাদে সম্মেলন
- ভৈরবে জনতা ব্যাংকের বাসস্ট্যান্ড শাখার স্থান পরিবর্তন
- আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ, জামালপুরে পাষণ্ড স্বামীর ফাঁসি
-1.gif)








